| ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

ব্রেকিং নিউজ ; সাকিবের দেশে আসতে চরম আপত্তি, দলেই রাখতে চাননা নির্বাচকরা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ আগস্ট ০৯ ১৫:০৬:০৫
ব্রেকিং নিউজ ; সাকিবের দেশে আসতে চরম আপত্তি, দলেই রাখতে চাননা নির্বাচকরা

পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া দুটি টেস্ট ম্যাচের আগে ১৭ আগস্ট দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। ওই সফরের আগে দেশে পা রেখে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের। কিন্তু এখন সেটা হওয়ার সম্ভাবনা নেই। এমনকি তাকে দলে রাখা হবে কি না তা নিয়েও রয়েছে শঙ্কা।

এই আশঙ্কার কারণ শাকিবের রাজনৈতিক পরিচয় এবং সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনে তার নীরব ভূমিকা। আওয়ামী লীগের মাগুরা-২ আসন থেকে জাতীয় সংসদ সদস্য হওয়া সাকিব সম্প্রতি সংসদ ভেঙে দেওয়ায় পদ হারিয়েছেন। এছাড়া দেশত্যাগের পর মাগুরায় শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়। এ ছাড়া সাকিবের বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভ লক্ষ্য করা গেছে।

সাকিবের প্রতি এই ক্ষোভের কারণ রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সাধারণ ছাত্রদের আন্দোলনে সমর্থন দিতে না পারা। এছাড়াও ছাত্র আন্দোলনে যখন উত্তাল সারা দেশ তখন, যুক্তরাষ্ট্রে পরিবারকে নিয়ে ঘুরে বেড়ানো এবং সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়া। এছাড়াও কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে এক ভক্ত তাকে আন্দোলনে সমর্থন না দেওয়ায় বিবেককে জাগ্রত করতে বলায় ওই ভক্তকে হেনস্তা করেছেন সাকিব। পাল্টা প্রশ্ন করে জিজ্ঞাস করেছেন দেশের জন্য কি করেছেন তিনি।

এসব নিয়ে সাকিবের প্রতি ব্যাপক ক্ষোভ ক্রিকেট প্রেমীদের। সেই ক্ষোভ উপেক্ষা করে সাকিব দেশে ফিরবেন কিনা তা নিয়ে রয়েছে প্রশ্ন। তবে বিসিবির দেওয়া এনওসি অনুযায়ী আগামী ১২ই আগস্ট তার এনওসির মেয়াদ শেষ হবে। এরপর তার দেশে ফেরার কথা ছিল আগামী ১৩ই আগস্ট। এখন রাজনৈতিক অস্থিরতা চলায় সাকিব আধও দেশে ফিরবেন কিনা সেটি নিয়ে দেখা দিয়েছে সংশয়। তবে সাকিব দলে জায়গা পাবেন কিনা সেটি নিয়েও রয়েছে প্রশ্ন। যা নিয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্সের সহকারি ম্যানেজার শাহরিয়ার নাফীস বলেন, ‘একটা প্রশ্ন হচ্ছে সাকিব আল হাসান অ্যাভেলেবল আছেন কি না আরেকটা প্রশ্ন হচ্ছে উনি সিলেক্টেড হচ্ছেন কি না।

আমার মনে হয় সামগ্রিক পার্থক্যটা আমরা সবাই বুঝি। ওটার ওপর ডিপেন্ড করে আমরা আমাদের এক্টিভিটিস আছে সেভাবে পরিচালনা করব।’ অর্থাৎ কোনো কারণে সাকিব দল থেকে বাদ পড়লে তার দেশে ফেরার আপাতত সম্ভাবনা নেই। আর তাকে যদি দলে রাখাও হয় সেক্ষেত্রে তিনি দেশে না ফিরে সরাসরি পাকিস্তানে যাবেন বলেই ধারণা করা হচ্ছে। এই অবস্থায় যেখানে দেশ ছাড়তে ব্যস্ত আওয়ামী লীগের রাজনীতি বিদরা সেখানে দেশে ফিরে নিশ্চিতভাবেই কোনো ঝামেলায় জড়াতে চাইবেন না তিনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ভারত ও ব্রাজিলের বহুল প্রতীক্ষিত ফিফা প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে শনিবার (৩ ...

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর নিজেদের দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোর মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। বলিভিয়াকে ...