| ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রেকিং নিউজ ; সকল শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে আসলো নতুন ঘোষণা

শিক্ষা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ আগস্ট ০৬ ১১:৪৮:৩২
ব্রেকিং নিউজ ; সকল শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে আসলো নতুন ঘোষণা

বাংলাদেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়সহ সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান, কলকারখানা ও শিক্ষাপ্রতিষ্ঠান মঙ্গলবার (৬ আগস্ট) খোলা থাকবে। সোমবার (৫ আগস্ট) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বার্তায় এ তথ্য জানায়।

আইএসপিআর জানায়, সোমবার দুপুর ১২ টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, কলকারখানা, স্কুল-কলেজ, স্কুল-বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে।

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গড়ে ওঠা প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগের দ্বিতীয় দিনে ছাত্র-জনতা ঢাকার রাজপথ দখলে নিলে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বিকালে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে বলে ঘোষণা দেন। এরপর রাতে অফিস চালু ও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা জানায় আইএসপিআর।

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের এক পর্যায়ে দেশজুড়ে সংঘর্ষ ও সংঘাতের ঘটনা ঘটে। এর প্রেক্ষিতে ১৭ জুলাই থেকে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হয়েছিল।

পরে সংঘাত আরও বাড়লে ১৯ জুলাই মধ্যরাত থেকে জারি করা হয় কারফিউ। মাঝে পরিস্থিতির উন্নতি হলে কারফিউ শিথিল করে অফিস-আদালত চালু করা হলেও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হয়নি।

কারফিউ থাকার মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন কর্মসূচিকে ঘিরে সংঘাতময় পরিস্থিতির আরও অবনতি হলে রোববার থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত কারফিউ শিথিলের সময় তুলে নিয়ে অনির্দিষ্টকালের জন্য আবার কারফিউ জারি করা হয়। তিন দিনের জন্য আবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে নতুন এক ঐতিহাসিক অধ্যায়। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন ...

ফুটবল

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুধবার (১৮ নভেম্বর) ভোরে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ ...

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে এখনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ...