| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

আর্জেন্টিনার অলিম্পিকের স্বপ্ন ভেস্তে দিলো ফ্রান্স

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ আগস্ট ০৩ ১০:২২:৫২
আর্জেন্টিনার অলিম্পিকের স্বপ্ন ভেস্তে দিলো ফ্রান্স

সর্বশেষ ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে হেরে শিরোপা হাতছাড়া করেছিল ফ্রান্স। এবার অলিম্পিকে আলবিসেলেস্তেদের পেয়ে সেই হারের প্রতিশোধ নিলো ফ্রান্স। আর্জেন্টিনাকে এই প্রতিযোগিতা থেকে বিদায় করে সেমির টিকিট পেয়েছে ফরাসিরা। গতকাল শুক্রবার (২ আগস্ট) মাতমুট আটলান্টিকে স্টেডিয়ামে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারায় ফ্রান্স।

ফরাসিদের হয়ে একমাত্র গোলটি করেন ইয়ান ফিলিপে মাতেতা। ম্যাচের পঞ্চম মিনিটেই আর্জেন্টিনাকে ব্যাকফুটে ঠেলে দেয় ফ্রান্স। কর্নার থেকে মাইকেল ওলিসের ক্রস পেয়ে বক্সের সেন্টার থেকে হেড করে জাল কাঁপান ফিলিপে মাতেতা। ওই একটি গোলই ম্যাচের পার্থক্য গড়ে দেওয়ার জন্য যথেষ্ঠ ছিল। বাকি সময়ে আরও বেশকটি আক্রমণ করলেও কিছুতেই সমতায় ফিরতে পারেনি আলবিসেলেস্তেরা।

এরপর ম্যাচের ৮৩ মিনিটে ফ্রান্স ব্যবধান দ্বিগুণ করার আনন্দে মেতেছিল। ওলিসের বাঁ পায়ের শট লক্ষ্যভেদ হলে উল্লাসে ফেটে পড়ে পুরো গ্যালারি। কিন্তু ভিএআর গোলটি বাতিল করে দেয়। শেষমেশ ১-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। এই হারের হতাশা আর্জেন্টাইনদের ক্ষোভে পরিণত হয়েছিল। ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়রা হট্টগোল বাঁধিয়ে বসেন।

তাতে খেলোয়াড়দের পাশাপাশি কোচ-কর্মকর্তারাও জড়িয়ে পড়েন। মাঠ ছাড়ার সময় টানেলেও দেখা যায় বিশৃঙ্খলা। পরে অবশ্য ফ্রান্সের খেলোয়াড়রা মাঠে ফিরে এসে দর্শকদের সঙ্গে উদ্‌যাপন সারেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...