| ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

পাকিস্তান সফরে হৃদয় বিজয় কে অধিনায়ক করে শক্তিশালী দল ঘোষণা করলো বিসিবি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ আগস্ট ০১ ১৬:৩৩:২১
পাকিস্তান সফরে হৃদয় বিজয় কে অধিনায়ক করে শক্তিশালী দল ঘোষণা করলো বিসিবি

চলতি মাসের মাঝামাঝি সময়ে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বাবর আজমদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা রয়েছে টাইগারদের। তার আগে ৬ আগস্ট পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ 'এ' দল। 'এ' দল এই সফরে দুটি চার দিনের ও তিনটি একদিনের ম্যাচ খেলবে।

এই সিরিজের জন্য ইতোমধ্যেই জন্য ২৩ ক্রিকেটার নিয়ে তিনটি আলাদা দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সফরে ওয়ানডে সিরিজে বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়কত্ব করবেন তাওহিদ হৃদয়। বয়সভিত্তিক ক্রিকেটে লম্বা সময় অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটারের।

আর সাদা পোশাকে দলকে নেতৃত্ব দেবেন এনামুল হক বিজয়। দুই সিরিজের পাঁচ ম্যাচের দলেই আছেন সাত ক্রিকেটার। তারা হলেন- মোসাদ্দেক হোসেন, মাহিদুল ইসলাম, তানভির ইসলাম, তানজিম হাসান, রেজাউর রহমান ও রুয়েল মিয়া। প্রথম চার দিনের ম্যাচে রাখা হয়েছে টেস্ট দলের নিয়মিত মুখ মুশফিকুর রহিম, মুমিনুল হক, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, শাহাদাত হোসেন, নাঈম হাসান ও হাসান মাহমুদকে।

ইসলামাবাদে ১০ অগাস্ট শুরু হবে প্রথম চার দিনের ম্যাচ। একই মাঠে পরের চার দিনের ম্যাচটি শুরু হবে ১৭ অগাস্ট। আর ২৩, ২৫ ও ২৭ অগাস্ট ইসলামাবাদেই হবে এক দিনের ম্যাচ তিনটি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের নভেম্বরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা ব্রাজিল ...

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ...