| ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

অলিম্পিকে হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হল আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত ম্যাচ, দেখে নিন ফলাফল

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জুলাই ৩১ ০৭:২১:৫২
অলিম্পিকে হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হল আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত ম্যাচ, দেখে নিন ফলাফল

‘বি’ গ্রুপের ম্যাচে মঙ্গলবার রাতে ইউক্রেনকে ০-২ গোলে হারিয়ে অলিম্পিক ফুটবলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ৩ ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট তাদের। আরেক ম্যাচে ইরাককে ০-৩ গোলে হারিয়ে এই গ্রুপের শীর্ষে থেকে পরের পর্বে খেলবে মরক্কো। মঙ্গলবার ভিন্ন ভিন্ন ম্যাচে হারে বিদায় নিয়েছে মরক্কো ও ইউক্রেন।

ইউক্রেনের বিপক্ষে হারলে ছিটকে যেতে হবে—এমন ম্যাচে শুরু থেকে চেষ্টা করেও গোলের দেখা পায়নি আর্জেন্টিনা। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ব্যবধানে। দ্বিতীয়ার্ধে ফিরেই দ্বিতীয় মিনিটে চোখ ধাঁধানো শটে আর্জেন্টিনাকে এগিয়ে নেন থিয়াগো আলমাদা। মাঝমাঠে ক্রিস্তিয়ান মেদিনার কাছ থেকে পাওয়া বল টেনে নিয়ে গিয়ে বক্সের বাইরে থেকে নেওয়া জোড়াল শটে স্কোর করেন তিনি।

এরপর ম্যাচের যোগ করা সময়ের প্রথম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ক্লাউদিও এচেভেরি। মেদিনার নেওয়া শট ইউক্রেনের গোলরক্ষক ফিরিয়ে দিলে সেটি ফাঁকায় পান ক্লাউদিও। জালে জড়াতে ভুল করেননি তিনি।

এদিকে মঙ্গলবার ‘সি’ গ্রুপের ম্যাচে স্পেনকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে মিসর। হারলেও ৬ পয়েন্ট নিয়ে এই গ্রুপের দ্বিতীয় দল হিসেবে পরের পর্বে খেলবে স্পেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে নতুন বিনিয়োগকারী। দলটির অন্যতম মালিক ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম কোস্টা রিকার ম্যাচ শেষ, জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম কোস্টা রিকার ম্যাচ শেষ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কোস্টা রিকাকে পাত্তাই দিল না আর্জেন্টিনা। আলবিসেলেস্তেরা দুর্দান্ত ও একপেশে ...

শুরু হলো আর্জেন্টিনা বনাম কোস্টারিকা ম্যাচ; Live দেখুন এখানে

শুরু হলো আর্জেন্টিনা বনাম কোস্টারিকা ম্যাচ; Live দেখুন এখানে

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নেমেছে আর্জেন্টিনা ও কোস্টারিকা। বাংলাদেশ সময় বুধবার (১৮ নভেম্বর) ভোরে শুরু ...