| ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

দুই চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ যেদিন, সময় ঘোষণা করলো ফিফা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জুলাই ১৫ ১৩:২৬:২৫
দুই চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ যেদিন, সময় ঘোষণা করলো ফিফা

কয়েক ঘণ্টার ব্যবধানে পর্দা নামলো দুই মহাদেশীয় ফুটবলের দুই আসর। রোববার (১৪ জুলাই) রাতে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলে স্পেন। সোমবার (১৫ জুলাই) সকালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতে আর্জেন্টিনা। ইউরো কাপের ১৭তম আসরে ইংল্যান্ডের হৃদয় ভেঙে রেকর্ড চতুর্থবারের মতো শিরোপা নিজেদের ঘরে তুলেছে স্পেন।

সেই সঙ্গে ১২ বছরের শিরোপা না পাওয়ার আক্ষেপ ঘুচলো তারা। কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ২৩ বছর শিরোপা খরায় ভোগা কলম্বিয়াকে হারিয়ে টানা দ্বিতীয় এবং টুর্নামেন্টের সর্বোচ্চ ১৬তম শিরোপা জিতে। এবার দুই মহাদেশীয় ফুটবলের সেরা দুই দলের মুখোমুখি হওয়ার পালা। কোপা আমেরিকা জয়ী ও ইউরো চ্যাম্পিয়নশিপ জেতা দলের লড়াইয়ের নাম ‘ফিনালিসিমা’। সেই লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন।

মহাদেশীয় লড়াই শেষ হওয়ার পর এবার ফিনালিসিমার জন্য অপেক্ষা। কনমেবল ও উয়েফা ইতোমধ্যেই এটা আয়োজনের সবুজ সংকেত প্রদান করেছে। তবে কবে আয়োজন করা হবে এই ম্যাচ সেটা নিয়ে নির্দিষ্ট তারিখ চূড়ান্ত হয়নি। ধারনা করা হচ্ছে, ২০২৫ সালের মাঝামাঝি সময়ে হবে ফিনালিসিমার তৃতীয় আসর। ২০২৫ সালের ১৫ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত পর্যন্ত আয়োজিত হবে ফিফা ক্লাব বিশ্বকাপ।

এই টুর্নামেন্টের আগে বা পরেই আয়োজিত হবে ফিনালিসিমা। যদিও তারিখের মতো ভেন্যুও ঠিক হয়নি। ফিনালিসিমার গত আসর আয়োজন করেছিল ওয়েম্বলি। যেখানে কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ৩-০ গোলে হারায় ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে। তবে ফিনালিসিমা কোনো মেজর ট্রফি নয়। ফিফার দৃষ্টিতে তা অন্য দশটা সাধারণ প্রীতি ম্যাচের মতোই।

২০২২ সালের আগে কেবল দুইটি ফিনালিসিমার ম্যাচ হয়েছিল। এর আগে ১৯৮৫ এবং ১৯৯৩ সালে আয়োজিত হয়েছিল এই প্রতিযোগিতা। প্রথম আসরে খেলেছিল ফ্রান্স ও উরুগুয়ে। দ্বিতীয় আসরে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও ডেনমার্ক।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আজ রাতে বার্সেলোনা বনাম গালাতাসারাই: লাইভ দেখার নিয়ম

আজ রাতে বার্সেলোনা বনাম গালাতাসারাই: লাইভ দেখার নিয়ম

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা বনাম গালাতাসারাইয়ের হাই-ভোল্টেজ ম্যাচটি বাংলাদেশ সময় ১৪ই অক্টোবর, ২০২৬ (মঙ্গলবার দিবাগত ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...