| ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়ন হয়ে যত টাকা পেল আর্জেন্টিনা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জুলাই ১৫ ১১:৫৪:২৯
চ্যাম্পিয়ন হয়ে যত টাকা পেল আর্জেন্টিনা

মাস খানেকের লড়াই শেষে আজ কোপা আমারিকার এবারের আসরের ফাইনাল শেষ হয়েছে। শিরোপা নির্ধারণী ম্যাচ সোমবার বাংলাদেশ সময় সকাল ৭.১৫ টায় শুরু হয়। যেখানে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল কলম্বিয়া। নির্ধারিত সময়ের ৯০ মিনিটে কোন দল গোল করতে না পারায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ১১২ মিনিটে লাউতারো মার্টিনেজের একমাত্র গোলে জয় পায় আর্জেন্টিনা।

লাতিন আমেরিকায় শ্রেষ্ঠত্বের জন্য এই লড়াইয়ে মোট ১৬টি দল অংশগ্রহণ করেছিল। দল বাড়লে প্রাইজমানির পরিমাণও বাড়ে। মোট, দলগুলিকে প্রাইজমানি হিসেবে ৭২ মিলিয়ন ডলার, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ৮৪৬ কোটি টাকা দেওয়া হবে।

চ্যাম্পিয়ন হিসাবে আর্জেন্টিনা পেয়েছে ১৬ মিলিয়ন ডলার বা ১৮৮ কোটি টাকা। যা গেলবারের তুলনায় দ্বিগুণ। আর রানার্সআপ দল পেয়েছে ৬ মিলিয়ন ডলার যা বাংলাদেশী মুদ্রায় ৭০ কোটি টাকা।

তৃতীয় হওয়া উরুগুয়ে পেয়েছে প্রায় ৫৮ কোটি টাকা। আর চতুর্থ হওয়া কানাডার মিলেছে ৪৭ কোটি টাকা। অংশগ্রহণের জন্য প্রতিটা দলের মিলবে ২৩ কোটি টাকা। সেই সাথে প্রতিটা দলের হোটেল খরচ ও পরিবহন খরচও বহন করছে আয়োজক কতৃপক্ষ।

গতবার চ্যাম্পিয়ন হয়ে সর্বোচ্চ অর্থ পেয়েছিল আর্জেন্টিনা। আর রানার্সআপ হয়ে দ্বিতীয় সর্বোচ্চ অর্থ মিলেছিল ব্রাজিলের।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে নতুন বিনিয়োগকারী। দলটির অন্যতম মালিক ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে, কখন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

ব্রাজিল-আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে, কখন

নিজস্ব প্রতিবেদক: কাতারে চলমান ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই ঘিরে বাড়ছে উত্তেজনা। টুর্নামেন্টে ...

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: অনূর্ধ্ব-১৭ ফুটবলে আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচের চূড়ান্ত বাঁশি বাজার ...