| ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

সরকারের টাকা পেয়েই প্রেমিকের হাত ধরে পালালেন দেশের ১১ তরুণী

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জুলাই ১৩ ১২:০৪:১৮
সরকারের টাকা পেয়েই প্রেমিকের হাত ধরে পালালেন দেশের ১১ তরুণী

আবাসন প্রকল্পের আওতায় পাকা বাড়ি নির্মাণের জন্য সরকারের বরাদ্দের অর্থ ব্যাংকে আসে। এই টাকা নেওয়ার পর প্রেমিকের হাত ধরে স্বামী-সংসার ছেড়ে পালিয়েছে ১১ তরুণী। দুর্ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের মহারাজগঞ্জে।

এ ঘটনায় তাদের স্বামীরা থানায় অভিযোগ করেন। সম্প্রতি, মহারাজগঞ্জের বেশ কয়েকটি গ্রামের ২৩৫০ জন লোক কে সরকারি আবাসন প্রকল্পের আওতায় প্রথম কিস্তি পেয়েছেন। প্রত্যেকে ৪০,০০০ টাকা পায়।

ওই টাকা পাওয়ার পর অন্তত ১১ জন গৃহবধূ টাকা নিয়ে বাড়ি ছেড়েছেন। সবাই তাদের প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে বলে অভিযোগ। ঘটনা প্রকাশ্যে আসার পর ওই এলাকায় সরকারি বরাদ্দের টাকা দেওয়া বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন। তবে এ ঘটনা নিয়ে আনুষ্ঠানিকভাবে কেউ কিছু বলেননি।

উল্লেখ্য, আবাসন প্রকল্পের অধীনে দরিদ্র এবং মধ্যবিত্ত পরিবার পাকা বাড়ি নির্মাণের আর্থিক সুবিধা পায়। কেন্দ্রীয় সরকারের থেকে এ টাকা পায় তারা। আয়ের ভিত্তিতে সর্বাধিক আড়াই লাখ টাকা পর্যন্ত ভর্তুকি দেয় নরেন্দ্র মোদি সরকার। নিয়ম অনুযায়ী, যদি আবেদনে কোনো অসঙ্গতি থাকে তবে সুবিধাভোগীদের থেকে টাকা ফেরত নিয়ে নিতে পারে সরকার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

নিজস্ব প্রতিবেদক: আফগানিস্তানের বিপক্ষে জয়ের জন্য বড় লক্ষ্য ছুড়ে দিয়েও স্বস্তিতে নেই বাংলাদেশ। ৪৭৯ রানের ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের নভেম্বরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা ব্রাজিল ...

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ...