| ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

কোপা আমেরিকা ফাইনাল ; আর্জেন্টিনা-কলম্বিয়ার হাইভোল্টেজ ম্যাচ, মোবাইলে সরাসরি যেভাবে দেখবেন

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জুলাই ১২ ১০:৩৩:৫৭
কোপা আমেরিকা ফাইনাল ; আর্জেন্টিনা-কলম্বিয়ার হাইভোল্টেজ ম্যাচ, মোবাইলে সরাসরি যেভাবে দেখবেন

বুধবার (১০ জুলাই) ৪৮তম কোপা আমেরিকার প্রথম সেমিফাইনালে কানাডাকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠার প্রথম দল হয়ে উঠেছে আর্জেন্টিনা। অবশেষে আজকের দ্বিতীয় সেমিফাইনাল শেষে জানা গেল ফাইনালে প্রতিপক্ষ হিসেবে কলম্বিয়ার মুখোমুখি হবে তারা। বৃহস্পতিবার (১১ জুলাই) দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে পরাজিত করার পর টুর্নামেন্টের দ্বিতীয় দল হিসেবে ফাইনালে উঠেছে কলম্বিয়া।

আগামী সোমবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৬ টায় হার্ডরক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। আর্জেন্টিনা রেকর্ড ষোলো শিরোপার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে। অন্যদিকে দ্বিতীয় শিরোপার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে কলম্বিয়া।

এবারের আসরের দুই ফাইনালিস্ট এখন পর্যন্ত অপরাজিত। তবে ব্যতিক্রম আর্জেন্টিনা। তারা সবগুলো ম্যাচে জয় তুলে অপরাজিত, অন্যদিকে কলম্বিয়া গ্রুপ পর্বে ব্রাজিলের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে অপরাজিত। গ্রুপ পর্বে আলবিসেলেস্তেরা কানাডা, চিলি ও পেরুর বিপক্ষে টানা তিন জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে।

যেখানে তারা প্রতিপক্ষ হিসেবে পায় ইকুয়েডরকে। কোয়ার্টার ফাইনালে জমজমাট টাইব্রেকারে ইকুয়েডরকে ৪-২ গোলে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে। সেমিফাইনালে তারা প্রতিপক্ষ হিসেবে পায় কানাডাকে। যেখানে তারা কানাডাকে ২-০ গোলে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে।

অন্যদিকে কলম্বিয়া প্যারাগুয়ে, কোস্টারিকার বিপক্ষে জয় ও ব্রাজিলের সঙ্গে ড্র করে। এরপর কোয়ার্টার ফাইনালে পানামাকে ৫-০ গোলে বিধ্বস্ত করে। সেমিফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ১-০ গোলের জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করে।

যেভাবে খেলা দেখবেন- বাংলাদেশের স্পোর্টসচ্যালেন টি স্পোর্টস এ এই খেলা সরাসরি দেখা যাবে। মোবাইলে দেখা যাবে টপি অ্যাপের মাধ্যমে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্যালন ডি’অর ২০২৬: সম্ভাব্য সেরা ১০-এর তালিকায় শীর্ষে হ্যারি কেইন, দুইয়ে ইয়ামাল

ব্যালন ডি’অর ২০২৬: সম্ভাব্য সেরা ১০-এর তালিকায় শীর্ষে হ্যারি কেইন, দুইয়ে ইয়ামাল

ফুটবলের ব্যক্তিগত সর্বোচ্চ সম্মানগুলোর একটি ব্যালন ডি’অর। ২০২৬ সালের এই পুরস্কার ঘিরে আলোচনায় উঠে এসেছে ...

আর্জেন্টিনার কোচ থাকছেন স্কালোনিই, জানুন কত দিন

আর্জেন্টিনার কোচ থাকছেন স্কালোনিই, জানুন কত দিন

নিজস্ব প্রতিবেদক: লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম। প্রাথমিকভাবে ...