| ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

এই মাত্র শেষ হল সাকিবের নাইট রাইডার্সের ম্যাচ, দেখে নিন ফলাফল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জুলাই ০৯ ১২:১৮:১৪
এই মাত্র শেষ হল সাকিবের নাইট রাইডার্সের ম্যাচ, দেখে নিন ফলাফল

দল যখন চাপে তখন হাল ধরেন সাকিব আল হাসান। এনে দিলেন লড়াকু সংগ্রহের ভীত, লস এঞ্জেলেস নাইট রাইডারদের জন্য যথেষ্ট ছিল না। তারা সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের কাছে চার উইকেটে হেরেছে।

ডালাসে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৬৫ রান করে নাইট রাইডার্স। আন্দ্রে রাসেল ২৫ বলে ২ চার ও ৩ ছক্কায় সর্বোচ্চ ৪০ রান করে অপরাজিত থাকেন। এছাড়া ২৬ বলে ৬ চারের সাহায্যে ৩৫ রান করেন সাকিব। চতুর্থ উইকেটে নীতীশ কুমারের সঙ্গে ৪৫ রানের জুটি গড়েন তিনি।

বল হাতে যদিও খরুচে ছিলেন সাকিব। মাত্র ২ ওভার বোলিং করে ২৭ রান দিয়েছেন তিনি। এর মধ্যে তাকে টানা তিন ছক্কা হাঁকিয়েছেন ফিন অ্যালেন। এই কিউই ওপেনারের বিধ্বংসী ইনিংসেই জয়ের পথটা সহজ হয়ে যায় ইউনিকর্নসের জন্য। ৩৭ বলে ৪ চার ও ৫ ছক্কায় ৬৩ রান করে ম্যাচসেরা হন তিনি। এছাড়া ২৬ বলে ৫৮ রান করেন ম্যাথু শর্ট।

দুই ম্যাচ খেলে মেজর লিগ ক্রিকেটে এটি নাইট রাইডার্সের প্রথম হার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী নভেম্বরে জাপানের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ...