| ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রেকিং নিউজ ; ফাইনালের আগেই আর্জেন্টিনার চ্যাম্পিয়ন ভাগ্য নির্ধারণ করলো জ্যোতিষী

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জুলাই ০৯ ০৯:৩৫:৪৬
ব্রেকিং নিউজ ; ফাইনালের আগেই আর্জেন্টিনার চ্যাম্পিয়ন ভাগ্য নির্ধারণ করলো জ্যোতিষী

আর মাত্র দুটি ম্যাচ বাকি। আবারও কোপা আমেরিকার শিরোপা জয়ের দ্বারপ্রান্তে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসি, যিনি ফেভারিট হিসাবে মৌসুম শুরু করেছিলেন, টুর্নামেন্টে অপরাজিত রয়েছেন। এদিকে ফুটবল পরিসংখ্যান সংস্থা অপটা তাদের সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে বলছে, ব্রাজিল ছাড়ার পর লিওনেল স্কালোনির শিষ্যদের কোপা জেতার সম্ভাবনা বেড়েছে।

অপটার সুপার কম্পিউটার টুর্নামেন্টের শুরু থেকেই আর্জেন্টিনাকে চ্যাম্পিয়নশিপের দৌড়ে রেখেছে। কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলের বিদায়ের পর আলবিসেলেস্তেদের সম্ভাবনা বেড়ে যায়। মেসির সম্ভাবনা আগের তুলনায় ২১ শতাংশ বেড়েছে।

অতীত ইতিহাস, পরিসংখ্যান ও দলের বর্তমান পারফরম্যান্সের ভিত্তিতে মূলত ভবিষ্যদ্বাণী করে থাকে ব্রিটিশ ক্রীড়া তথ্য সংরক্ষণকারী ও বিশ্লেষণ সংস্থা- অপ্টা। টুর্নামেন্টের শুরু থেকেই তারা এগিয়ে রেখেছিল আর্জেন্টিনাকে। যেখানে আলবিসেলেস্তেদের কোয়ার্টার ফাইনাল খেলার সম্ভাবনা ৮৯.৮, সেমিফাইনাল খেলার সম্ভাবনা ৬৭.২ এবং ফাইনাল খেলার সম্ভাবনা ৫০.৫ শতাংশ ছিল। আর চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ছিল ৩০.৮ শতাংশ।

অন্যদিকে, ফাইনালের দৌড়ে ছিল লাতিন আরেক জায়ান্ট ব্রাজিলও। উরুগুয়ের কাছে টাইব্রেকারে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে কোপার ইতিহাসে রেকর্ড ১৫ বারের শিরোপাজয়ীদের। অন্যদিকে এমিলিয়ানো মার্টিনেজ বীরত্বে ইকুয়েডরের বিপক্ষে টাইব্রেকারে জিতে শেষ চারে পৌঁছে গেছে আর্জেন্টিনা।

আগামীকালকের সেমিতে তাদের প্রতিপক্ষ কানাডা। এই ম্যাচেও আকাশী-সাদাদের জয়ের প্রবল সম্ভাবনা দেখছে ওপটার সুপার কম্পিউটার। তাদের ম্যাচ প্রেডিকশন বলছে, আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৭৬.৭ আর কানাডার ৯.৮ শতাংশ।

ফাইনাল আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে উরুগুয়ে। কেননা ওপটার সুপার কম্পিউটার বলছে, কলম্বিয়াকে হারিয়ে ফাইনাল খেলবে সুয়ারেজরা। তবে শিরোপার লড়াইয়ে তারা হেরে যাবে আর্জেন্টিনার কাছে। আসরের শুরুতে যেখানে আর্জেন্টিনার কোপা চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ছিল ৩০.৮ শতাংশ, ব্রাজিল বিদায় নেওয়ার পর সেটা এখন দাঁড়িয়েছে ৫১.৮১ শতাংশে। অন্যদিকে, উরুগুয়ের সম্ভাবনা কেবল ২৭.৬০ শতাংশ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে নতুন এক ঐতিহাসিক অধ্যায়। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন ...

ফুটবল

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুধবার (১৮ নভেম্বর) ভোরে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ ...

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে এখনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ...