| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

এই মাত্র পাওয়া ; স্রোতের কবলে পড়ে ৩ খেলোয়াড়কে উদ্ধার করা সম্ভব হলেও এখনও নিখোঁজ ২ জন

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জুলাই ০৮ ১৫:৩৪:৪৭
এই মাত্র পাওয়া ; স্রোতের কবলে পড়ে ৩ খেলোয়াড়কে উদ্ধার করা সম্ভব হলেও এখনও নিখোঁজ ২ জন

ভূমধ্যসাগরে স্রোতের কবলে পড়ে মরক্কোর দুই ফুটবলার নিখোঁজ হয়েছেন। সালমান হাররাগ এবং আবদেলাতিফ আখরিফ নামের এই দুই খেলোয়াড় টাঙ্গিয়ার ন্যাশনাল ক্লাবের হয়ে খেলছিলেন। ইত্তেহাদ তাঙ্গিয়ার তাদের নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল ক্লাবের এক আধিকারিক জানান, প্রবল স্রোতে তাদের ছোট নৌকাটি ভেসে যাওয়ার পর তারা সাগরে নিখোঁজ হয়ে যায়।

ক্লাবের ডেপুটি প্রেসিডেন্ট আনাস মারবেত বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, পাঁচজন খেলোয়াড়ের একটি দল উত্তরাঞ্চলীয় শহর টাঙ্গিয়ারে ভ্রমণ করতে গিয়েছিলেন। যখন তারা গভীর জলে সাঁতার কাটছিল তখন প্রবল স্রোত এবং বাতাস তাদের নৌযানটিকে দূরে সরিয়ে নিয়েছিল। পরে তাদের সন্ধান পাওয়া যায়নি।

আনাস মারবেত বলেন, তিনজন খেলোয়াড়কে ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে। যদিও নিখোঁজ সালমান হাররাক এবং আবদেলাতিফ আখরিফের সন্ধান পাওয়ার চেষ্টা চলছে।যে ৩ খেলোয়াড়কে উদ্ধার করা হয়েছে তারা জানিয়েছেন, নিখোঁজ ফুটবলাররা ছোট নৌযান থেকে লাফিয়ে পড়েছিলেন। তাদের কাছে বয়া (পানিতে ভেসে থাকার বিশেষ উপকরণ) ছিল না।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...