| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

বিশ্বকাপে চমক দেখান রিশাদকে নিয়ে একি বললেন বাংলাদেশের নতুন কোচ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জুলাই ০২ ০৮:৫৩:৩৬
বিশ্বকাপে চমক দেখান রিশাদকে নিয়ে একি বললেন বাংলাদেশের নতুন কোচ

নাভিদ নেওয়াজ ২০২০ সালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ ছিলেন। তার সময়েই টাইগাররা যুব বিশ্বকাপ শিরোপার স্বাদ পেয়েছিল। এরপর বাংলাদেশ দলের দায়িত্ব ছেড়ে দেন তিনি কয়েক বছর পর আবারও টাইগার ইয়ুথের প্রধান কোচের দায়িত্ব নিলেন নাভিদ। ঢাকায় ফেরার পর গতকাল মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হন এই নতুন কোচ।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা রিশাদ হোসেনের প্রশংসা করেন। কারণ নাভিদ এই মানুষটিকে খুব ভালো করেই চেনে। ২০২০ সালে যুব বিশ্বকাপ না হলেও কোচের রাডারে ছিলেন রিশাদ। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে জাতীয় দলের হয়ে ৭ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন রিশাদ।

নাভিদ বলেছিলেন, ‘প্লেয়ার আসবে যাবে। এমনকি ২০২০ সালের দল থেকেও অনেকে সামনে ভালো করেছে। রিশাদ একটি বড় উদাহরণ যে কিনা ১৫ সদস্যের স্কোয়াডে জায়গা পায়নি (২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে)। কিন্তু এখন তার খেলা দেখুন। ফলে গুরুত্বপূর্ণ ব্যাপার হল এই প্রোগ্রাম ভালোভাবে চালু রাখা সেই সাথে বড় গ্রুপটার প্রতিও দেখভাল করা।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতা নাকি জাতীয় দলের জন্য ক্রিকেটার তৈরি এমন প্রশ্নের জবাবে নাভিদ বলেন, ‘আসলে দুটিই। তবে এটা প্লেয়ারদের উপর বোঝার মত হয়ে যাবে এত দ্রুত (এসব চিন্তা করালে)। তারা মাত্র ১৭-১৮ বছর বয়সী। জাতীয় দলের স্বপ্ন সবার ভেতরেই আছে। তাদের আরও অনেক উদ্দেশ্যও আছে। আমাদের ৪০ জন ক্রিকেটার রয়েছে। তাদের জায়গা পেতে হবে অনূর্ধ্ব-১৯ দলের মাঝে। অনেক চ্যালেঞ্জিং হবে। অনেক ক্লোজ কল থাকবে। অনেক কিছু ঘটবে। সময় বলে দিবে কারা সামনে জাতীয় দলে খেলবে আর কারা খেলবে না।

'আমরা একই প্রত্যাশা রেখে এগিয়ে যেতে চাইব। যা চ্যালেঞ্জ তাদের আমরা দেব তা কঠিন হবে। চেষ্টা করব চাপের মাত্রাটা একই রাখতে যা ছেলেরা জাতীয় দল পর্যায়ে গিয়ে টের পাবে। চেষ্টা করব এমন গ্রুপ তৈরি করতে যারা ক্রিকেটের মাঠে বিভিন্ন ধরনের পরিস্থিতি সামাল দিতে দক্ষ এবং অভিজ্ঞ হবে।’-যোগ করেন তিনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...