| ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশের বদলে ভারত হলে আম্পায়ারের সিদ্ধান্ত ভিন্ন হত

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জুন ১১ ১৫:২৯:৪২
বাংলাদেশের বদলে ভারত হলে আম্পায়ারের সিদ্ধান্ত ভিন্ন হত

‘ধরা যাক, বিষয়টা ফাইনালে হলো। কিংবা বলা যাক, (বাংলাদেশের বদলে) ভারত ছিল বিপরীতে দিকে। সেটাও হোক একটা ফাইনালে। তাহলে পুরো ম্যাচজুড়ে এমন কিছু (আম্পায়ারদের সিদ্ধান্ত) করে যাওয়া খুব কঠিন হতো।’ সাইমন ডুল, ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার

বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকা ম্যাচের পর ক্রিকবাজের আলোচনায় ঠিক এভাবেই নিজের ক্ষোভ প্রকাশ করেছিলেন ক্রিকেট বিশ্লেষক এবং ধারাভাষ্যকার সাইমন ডুল। নিউজিল্যান্ডের সাবেক এই পেস বোলারের কাছে জানতে চাওয়া হয়েছিল মাহমুদউল্লাহ রিয়াদের আউটের প্রসঙ্গে। সেখানেই যেন নিজের ক্ষোভ প্রকাশ করলেন তিনি।

মাহমুদউল্লাহ রিয়াদকে আউট দেয়া সিদ্ধান্তের প্রেক্ষিত সাইমন ডুল চটেছেন আম্পায়ারের ওপর, ‘আমি বলতে চাইছি, যেভাবে এই পদ্ধতি কাজ করছে, সেখানে কিছু একটা পরিবর্তন অবশ্যই আনতে হবে। কারণ এটা বিশ্রি একটা ভুল। একেবারেই বাজে সিদ্ধান্ত। কোনোভাবেই বলটা (মাহমুদউল্লাহ রিয়াদের আউট সম্পর্কে) স্ট্যাম্পে আঘাত করতো না।

১৭তম ওভারে ওটনিয়েল বার্টম্যানের সেই বল থেকে বাংলাদেশের চার রান প্রাপ্য বলেও মনে করেন ডুল, ‘একেবারে বন্দুকধারীর মত দ্রুতগতিতে আম্পায়ার হাত তুলেছে। এটা বাজে সিদ্ধান্ত ছিল। আর আমাদের বলতেই হবে পুরো টুর্নামেন্টেই আমরা খুব ভালো কিছু আম্পায়ারিং দেখেছি। কিন্তু এইক্ষেত্রে সেটা ছিল না। তারচেয়ে বড় কথা, লেগবাইয়ে চার রান হওয়া দরকার ছিল।

আম্পায়ার্স কল এবং এমন বিতর্কিত সিদ্ধান্তে আইসিসিকে পরিবর্তন আনতে হবে বলে মনে করেন সাবেক এই কিউই পেসার। ক্রিকবাজের আলোচনায় তার মন্তব্য, ‘ধরা যাক, টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ বলে এটা ঘটলো। আর একটা দল এমন বাজে সিদ্ধান্তের কারণে হেরে গেল। যেভাবে এইসব চলছে, তাতে কিছু পরিবর্তন আনতেই হবে। কারণ এখন প্রায়ই এসব হচ্ছে। প্রতিবারই এমন কিছু প্রশ্ন আমি করেছি আইসিসি টুর্নামেন্টের আগে বা পরে। তখন তারা বলে, আমাদের এখানে কিছু করার নেই। এটা খেলার ফলাফলে বড় কোনো প্রভাব ফেলবে না।

‘আমি জানিনা কীভাবে এই পরিবর্তন আসবে, কবে এই পরিবর্তন হবে। তবে কিছু একটা পরিবর্তন অবশ্যই আসতে হবে। এগুলো ম্যাচের ফল বদলে দিচ্ছে। আর আমরা এমনটা হতে দিতে পারি না।’ –যোগ করেন সাইমন ডুল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ভারত ও ব্রাজিলের বহুল প্রতীক্ষিত ফিফা প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে শনিবার (৩ ...

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর নিজেদের দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোর মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। বলিভিয়াকে ...