| ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

এক দলেই পাঁচ দেশের ক্রিকেটার, বাংলাদেশের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র আসলে কেমন দল!

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মে ২০ ১৬:৫৮:২৪
এক দলেই পাঁচ দেশের ক্রিকেটার, বাংলাদেশের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র আসলে কেমন দল!

সিরিজ ভেস্তে যাওয়ার শঙ্কা আপাতত কেটে গেছে। সব ঠিক থাকলে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ মাঠে গড়ানো এখন সময়ের ব্যাপার। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে টাইগারদের এই সিরিজ খেলা। তবে প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র দল হিসাবে আসলে কেমন? সিরিজ অনায়াসে জিতে নেওয়া সম্ভব? বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ থেকে ঢের পিছিয়ে থাকা দলটা টোয়েন্টিতে আছে উনিশতম স্থানে। তাই বলে একেবারে রিল্যাক্স থাকার সুযোগ নাই।

যাদের ঘরে বিশ্বকাপ খেলা সেই দেশটার ক্রিকেটাররা বেশিরভাগই অভিবাসী। নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, ভারত, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রাই যেন জড়ো হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটার অভিবাসী ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বড় তারকাই নিউজিল্যান্ডের কোরি অ্যান্ডারসন। কিউইদের হয়ে দু টি টোয়েন্টি আর ১ টা ওয়ান ডে খেলা এই পেস বোলিং অলরাউন্ডার সময়মতো জ্বলে উঠতে পারলে বিপদ হতে পারে টাইগারদের। এমনকী বিশ্বকাপে তাদের প্রতিপক্ষ দলগুলোরও।

যুক্তরাষ্ট্রের এই দলে ভারতীয় ক্রিকেটারদের অভাব নাই। এমনকি গুজরাটের মোনাক প্যাটেল দলটার অধিনায়ক। এছাড়াও আছেন ২০১৮-১৯ মৌসুমে রঞ্জী ট্রফির সেরা রান সংগ্রাহক দিল্লির মিলিত কুমার। ভারতীয় বংশোদ্ভূত কানাডার ১৯ বিশ্বকাপ বাছাইপর্ব খেলা নীতীশ কুমার রাও হয়ে উঠতে পারেন দলের তুরুপের তাস। মুম্বাইয়ে স্পিনিং অলরাউন্ডার হারমিত সিং পেসার সৌরভ নেত্রভলকর খেলেছেন ভারতের অনূর্ধ্ব ১৯ দলে রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল খেলার অভিজ্ঞতাও আছে হারমিত সিং এর।

গুজরাটের স্পিনিং অলরাউন্ডার নিসর্গ প্যাটেল পাঞ্জাবের ডি সিং অবশ্য অনুর্ধ্ব ১৯ দল থেকেই আছেন যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রে ভারতীয় বংশোদ্ভূত বাঁ হাতি স্পিনার নস্ত কেন্দ্রের জন্ম আলাবামায়। যুক্তরাষ্ট্র দলের অন্যতম তারকা পাকিস্তান অনূর্ধ্ব ১৯ দলের হয়ে খেলা পেস বোলিং অলরাউন্ডার সায়ন জাহাঙ্গীর। বোলারদের মধ্যে পাকিস্তানের পাঞ্জাবে জন্ম নেওয়া আলী খান টি টোয়েন্টি ক্রিকেটের পরিচিত মুখ সাথে আছে সিপিএল পিএসএল সহ বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার অভিজ্ঞতা।

ভারত পাকিস্তানের খেলোয়াড় তো বটেই দলে আছে সাউথ আফ্রিকা অনূর্ধ্ব ১৯ দলের প্রতিনিধিত্ব করা উইকেটকিপার ব্যাটার আন্দ্রেস গো। এই দলে ক্যারিবিয়ান বংশোদ্ভূত ক্রিকেটার আছেন দুজন সহ অধিনায়ক অ্যারন জোন্স বার্বাডোস এর হয়ে খেলেছেন ফার্স্ট ক্লাস লিস্ট এ ক্রিকেট। এমনকী গত বছর বিপিএলে খেলেছিলেন রংপুর রাইডার্সের হয়েও। মাত্র ১৫ বছর বয়স থেকে জ্যামাইকার স্টিফেন টেলর খেলছেন যুক্তরাষ্ট্রের মূল দলে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের মাঠে আগামীকাল মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও তানজানিয়া। মঙ্গলবার (২৪ নভেম্বর) ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...