বিশ্বকাপের জন্য আইপিএল ছেড়ে যাচ্ছেন ইংলিশ ক্রিকেটাররা
লিয়াম লিভিংস্টোনের পর দেশে ফিরছেন অধিনায়ক জস বাটলার। বিশ্বকাপের আগে নিজেকে ফিট রাখতে আইপিএলের বাকি অংশ না খেলার সিদ্ধান্ত নিয়েছেন লিয়াম লিভিংস্টোন। হাঁটুর ইনজুরিতে মিস করেছিলেন পাঞ্জাব কিংসের হয়ে প্রথম দুই ম্যাচ। পরবর্তীতে একাদশ থেকেও জায়গা হারিয়েছেন। হাঁটুর ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠা আর বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করবেন এ অলরাউন্ডার। দেশের কথা চিন্তা করে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন রাজস্থান ব্যাটার জস বাটলারও। প্লে অফের লড়াইয়ে থাকা ফ্র্যাঞ্চাইজিটি আর পাচ্ছে না ইংলিশ অধিনায়ককে। এদিকে জমে উঠেছে আইপিএল প্লে-অফের লড়াই। কলকাতা ছাড়া কারো নিশ্চিত নয় সেরা চার। কাগজে কলমে টিকে আছে ৭ দলের সম্ভাবনা; এ তালিকায় আছে বিরাট কোহলির বেঙ্গালুরুও। এবারের রান বন্যার আইপিএলের শিরোপা রেসে সবার আগে ছিটকে গেছে মুম্বাই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব কিংস। একমাত্র দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স। বাকি তিন স্পটের লড়াইয়ে টিকে আছে সাত দল। দ্বিতীয় দল হিসেবে প্লে-অফে এক পা দিয়ে রেখেছে রাজস্থান রয়্যালস। ১২ ম্যাচে তাদের পয়েন্ট ১৬। পাঞ্জাব ও কলকাতার সাথে এক ম্যাচ জিতলে নাম লিখবে প্রথম কোয়ালিফায়ারে। আবার দুই ম্যাচ হারলেও সুযোগ থাকবে। রানরেটে বেশ এগিয়ে সাঞ্জু স্যামসনের দল। শেষ চারের দৌড়ে আছে চেন্নাই সুপার কিংসও। বেঙ্গালুরুকে হারালেই চলবে। তখন দুইয়ে থাকা রাজস্থান আর কোন ম্যাচ না জিতলে রানরেটে এগিয়ে প্রথম কোয়ালিফায়ারেও জায়গা করে নিতে পারে ধোনির দল। কিন্তু হেরে গেলে তাদের টপকে যাওয়ার সুযোগ থাকবে কলকাতা, রাজস্থান, হায়দরাবাদ ও লক্ষ্ণৌর। চেন্নাইয়ের সমান ১৪ পয়েন্ট হায়দরাবাদেরও। নেট রানরেট ভালো থাকায় বাকি দু ম্যাচের একটিতে জিতলেই হবে। আর দুটি জিতলে থাকবে সেরা দুইয়ে থাকার সুযোগ। তবে গুজরাট ও পাঞ্জাবের কাছে হার তাদের ঠেলে দিতে পারে শঙ্কায়। তখন সামনে আসবে রানরেট। টানা পাঁচ ম্যাচ জিতে প্লে-অফের পথে টিকে আছে প্রথম ৬ ম্যাচ হারা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শেষ ম্যাচে শুধু জিতলেই হবেনা। দুইশোর বেশি রান করে অন্তত ১৮ রানে হারাতে হবে চেন্নাইকে। সঙ্গে চাইতে হবে হায়দরাবাদ ও লক্ষ্ণৌর পরাজয়। কাগজে কলমে টিকে আছে পরের তিন অবস্থানে থাকা দিল্লি, লক্ষ্ণৌ ও গুজরাট।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- গুগল প্রতি মিনিটে কত টাকা আয় করে জানেন
- ৯০০০mAh ব্যাটারি ও Snapdragon 6s Gen 4-এ আসছে POCO X8 5G
