| ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

শাকিবের তৃতীয় বিয়ে নিয়ে আবারও মুখ খুললেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মে ০৭ ০০:২১:৪৯
শাকিবের তৃতীয় বিয়ে নিয়ে আবারও মুখ খুললেন অপু বিশ্বাস

বিয়ে নিয়ে সমালোচনা থেকে যেন বের হতে পারছেন না ঢালিউড কিং শাকিব খান। এবার শাকিব খানের তৃতীয় বিয়ের খবর এখন আকাশে- বাতাসে। বেশ কিছু দিন যাবৎ সংবাদমাধ্যম থেকে সামাজিক মাধ্যম সবখানে তার বিয়ের খবর। এমনকি তার দুই সাবেক স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীও কথা বলে যাচ্ছেন তার বিয়ে নিয়ে। তবে এসব নিয়ে যথারীতি চুপ শাকিব খান।

তিনি ব্যস্ত ‘তুফান’ ছবির শুটিং নিয়ে। অবশ্য খোঁজ নিয়ে জানা গেছে, শাকিব খানের হবু পাত্রী একজন ডাক্তার। এ বছরই তাদের বিয়ে হচ্ছে। নায়কের ‘তৃতীয় বিয়ে’ নিয়ে তার প্রথম স্ত্রী অপু বিশ্বাসের কাছে জানতে চাওয়া হলে অভিনেত্রী বলেন, ‘শাকিব একজন প্রাপ্তবয়স্ক মানুষ। তার ব্যক্তিগত জীবন নিয়ে কিছু বলার থাকলে তিনি নিজেই বলবেন।’

অপু আরো বলেন, ‘তিনি ( শাকিব খান) আমার ছেলে জয়ের মতো ছোট নন। তাই তার বিষয়ে কিছু জানতে চাইলে তাকেই প্রশ্ন করা উচিত। প্রতিনিয়ত শাকিব প্রসঙ্গে প্রশ্নের সম্মুখীন হতে হতে আমি সত্যি ক্লান্ত।’

বলে রাখা ভালো, ভালোবেসে বিয়ের পিঁড়িতে বসেছিলেন শাকিব-অপু। অনেকটা গোপনেই বিয়ে হয়েছিল ঢাকাই সিনেমার জনপ্রিয় এ জুটির। এর পরই হঠাৎ তাদের সম্পর্কে ঢুকে পড়েন বুবলী। বুবলীর সঙ্গে শাকিবের সম্পর্ক তৈরি হওয়ার পর অনেকটা অনিশ্চয়তা থেকেই নিজের গোপন বিয়ে আর সন্তান জয়কে নিয়ে মিডিয়ার সামনে দাঁড়ান অপু। অনেক নাটকীয়তার পর শাকিব-অপু প্রকাশ্যে সংসার শুরু করলেও সে সংসার বেশি দিন টেকেনি।

এরপর অপুর সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে বুবলীকে নিয়ে সংসার পাতেন শাকিব। সে সংসারও ভেঙে যায় শাকিবের। দিন গড়ানোর সাথে সাথে বুবলীর সঙ্গেও দূরত্ব তৈরি হয়। এই মুহূর্তে দুই সন্তানের বাবা হলেও সিঙ্গেল জীবনই কাটাচ্ছেন শাকিব। কখনো কখনো সন্তানের কারণে ক্যামেরায় ধরা দেন অপু আর বুবলীর সঙ্গে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

২০২৭ আইপিএলে মুস্তাফিজকে নিতে পারে যে ৪ দল

২০২৭ আইপিএলে মুস্তাফিজকে নিতে পারে যে ৪ দল

২০২৭ সালের আইপিএলে আবারও দেখা যেতে পারে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে। আসন্ন আসরের মিনি ...

মুস্তাফিজকে কেকেআর থেকে বিতাড়িত বললো আনন্দবাজার

মুস্তাফিজকে কেকেআর থেকে বিতাড়িত বললো আনন্দবাজার

নিজস্ব প্রতিবেদক: কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাদ পড়ার ঘটনা এখনো আলোচনায় বাংলাদেশের পেসার মুস্তাফিজুর ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ, জানুন ফলাফল

স্পোর্টস ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর (SAFF Championship) গ্রুপ পর্বের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের বিশাল ...

সাফের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কারা, ম্যাচ কবে

সাফের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কারা, ম্যাচ কবে

সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। বুধবার (১১ নভেম্বর) শ্রীলঙ্কাকে ৪-০ ...