| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়ের সঙ্গে বাংলাদেশের এই সিরিজ আসন্ন বিশ্বকাপ কতটা সহজ হবে খোলামেলা বললেন পাপন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মে ০৬ ২২:১৭:৩৫
জিম্বাবুয়ের সঙ্গে বাংলাদেশের এই সিরিজ আসন্ন বিশ্বকাপ কতটা সহজ হবে খোলামেলা বললেন পাপন

টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ চলছে এই সিরিজ আয়োজন করেছে বিসিবি। কিন্তু টি-২০ সিরিজ দিয়ে আসলে বাংলাদেশ বিশ্বকাপের জন্য কতটা প্রস্তুত হতে পারবে তা নিয়ে আছে যথেস্ট প্রশ্ন। মাত্র কয়েক দিন আগে সাকিব বলেছিলেন যে জিম্বাবুয়ে আমেরিকার মত দলের সাথে খেলে বিশ্বকাপের প্রস্তুতি নেওয়া কোন ভাবে সম্ভব না।

সাকিবের যেভাবে বলেছিলেন ঠিক সেভাবে তাল মিলিয়ে বিসিবি বস পাপন জানান জিম্বাবুয়ে সিরিজকে বিশ্বকাপের প্রস্তুতি মানতে আমি রাজি নয়। নিয়ম রক্ষার জন্যই অর্থাৎ ফিউচার ট্যুর প্রোগ্রাম ছিল দেখেই বাংলাদেশ এই সিরিজ খেলছে বলে জানালেন তিনি। পাপন বলেন, ‘আমি এটাকে প্রস্তুতি হিসেবে দেখি না। উদাহরণ হিসেবে, জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজটা বিশ্বকাপের প্রস্তুতি না। এটা আমাদের এফটিপির খেলা। আমি কি এফটিপির খেলায় ওদেরকে পয়েন্ট দিয়ে দেব? এটার সঙ্গে এটার কোনো সম্পর্ক নাই।’

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গেও সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজের মধ্যে দিয়ে বাংলাদেশ কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেবে বলে বিশ্বাস বিসিবি সভাপতির। সেই সঙ্গে তিনি জানিয়েছেন বিশ্বকাপের আগে কয়েক সপ্তাহ বাকি সেই প্রস্তুতি আরও আগেই সেরে ফেলা উচিত ছিল।

বিসিবি সভাপতি বলেন, ‘আমরা ইউএসএতে খেলাতে চাচ্ছি ওদের কন্ডিশন, উইকেট সবকিছুর সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য। আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে আগেই আমাদের এটা শেষ করা উচিত ছিল। আপনি যদি প্রস্তুতির কথা বলেন, দুই সপ্তাহ আগে প্রস্তুতির কিছু নেই। যা করার তা আগেই শুরু করার কথা ছিল।’

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কিছুদিন আগেই জানিয়েছেন এবারের বিশ্বকাপ নিয়ে খুব বেশি প্রত্যাশা না রাখতে। তবে ভালো কিছুর আশা ছাড়ছেন না বিসিবি সভাপতি। তিনি বিশ্বাস করেন সর্বশেষ বিপিএল এবং শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশ ভালো করায় তিনি বেশ আশাবাদী।

পাপন বলেন, ‘আমি মনে করি, আমরা যে কয়টা সিরিজ খেলি, এই যে শ্রীলঙ্কার সঙ্গে পুরা সিরিজটা খেললাম, এবারের বিপিএলটা জমজমাট হলো, ভালো খেলা হয়েছে। এটাতেই প্রস্তুতি হওয়ার কথা। এবারে আমাদের দলটার বড় বিষয় হলো অভিজ্ঞতা, মোটামুটি নতুন ভালো একটা কম্বিনেশন আছে। কাজেই ভালো আশা করা ছাড়া আর কিছুই করার নাই। ’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...