| ঢাকা, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

পাঞ্জাবের বিধ্বংসী ব্যাটার শশাঙ্ক সিংকে যেভাবে বোকা বানিয়ে মেইডেন আদায় করলেন মুস্তাফিজ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মে ০২ ১১:৩৩:১৩
পাঞ্জাবের বিধ্বংসী ব্যাটার শশাঙ্ক সিংকে যেভাবে বোকা বানিয়ে মেইডেন আদায় করলেন মুস্তাফিজ

পাঞ্জাব কিংসের বিপক্ষে নিজের করা শেষ ১২ টি লিগাল ডেলিভারিতে মাত্র পাঁচ রান খরচ করেছেন মুস্তাফিজুর রহমান। তার স্লোয়ার আর কাটারে শ্মশান সিংকে সংগ্রাম করতে দেখে এমএস ধোনি ও হাসছিলেন। উইকেটের পেছন থেকে ইনিংসের ১৬ তম ওভারে দ্বিতীয় স্পেল করার জন্য বল হাতে নিয়ে রীতিমতো চমক দিয়েছেন মুস্তাফিজুর রহমান।

পাঞ্জাব কিংসের বিধ্বংসী ব্যাটার হিসেবে পরিচিত শশাঙ্ক সিং এক রানও নিতে পারেননি। ফিজের কাটার স্লোয়ারে বিভ্রান্ত করে নাকানিচোবানি খাইয়ে মুস্তাফিজ আদায় করেছেন এ বারের আসরের মাত্র দ্বিতীয় মেডেন ওভার। মরুভূমিতে বৃষ্টিপাত এর মতোই রান বন্যার আইপিএলে বিরল এক মেডেন আদায় করে নিজের জাত চেনালেন বাংলাদেশের কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজ।

তিনি যখন এমন কীর্তি গড়লেন তার আগ পর্যন্ত ম্যাচ জেতার জন্য পাঞ্জাবের প্রয়োজন ছিল ৩৬বলে ২৮ রান। ফিজের শেষে পাঞ্জাবের জয়ের সমীকরণ দাঁড়ায় ৩০ বলে ২৮ রান। সেই ওভারের মাধ্যমে চেন্নাইয়ের দিকে অনেকটা ম্যাচ ঘুরিয়ে নিয়েছিলেন মুস্তাফিজ। এর আগে নিজের প্রথম স্পেলে দুই ওভার বল করে মাত্র ১৩ রান খরচ করেছিলেন এই টাইগার পেসার।

নিজের চতুর্থ ওভার করতে এসে ছয়টি লিগ্যাল ডেলিভারিতে মাত্র পাঁচ রান খরচ করলেও চারটি ওয়াইড বল করেন মুস্তাফিজ। সে ওভার থেকে আসে মোট ৯। এবারের আইপিএলে নিজের শেষ ম্যাচে প্রথম ওভারটা মুস্তাফিজ করলেন একেবারে আঁটসাঁট। প্রথম ওভারে মাত্র তিন রান খরচ করেছেন ডট দিয়েছেন তিনটি পাঞ্জাবের দুই ওপেনারকে বেশ চাপে ফেলে দিয়েছিলেন মুস্তাফিজ।

যার ফলে পরের ওভারের প্রথম বলেই রিচার্ডসনকে উইকেট দিতে বাধ্য হন প্রভসিমরান সিং নন। ব্যক্তিগত টানা দ্বিতীয় ওভার করতে এসে প্রথম চার বলের চাপে রাখতে সক্ষম হন। পঞ্জাবকে রাইলি রুশো এবং জনি বেয়ারস্টো চার বলে দিতে পেরেছিলেন মাত্র এক রান। কিন্তু শেষের দুই বলে দুই বাউন্ডারি সাথে

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্যালন ডি’অর ২০২৬: সম্ভাব্য সেরা ১০-এর তালিকায় শীর্ষে হ্যারি কেইন, দুইয়ে ইয়ামাল

ব্যালন ডি’অর ২০২৬: সম্ভাব্য সেরা ১০-এর তালিকায় শীর্ষে হ্যারি কেইন, দুইয়ে ইয়ামাল

ফুটবলের ব্যক্তিগত সর্বোচ্চ সম্মানগুলোর একটি ব্যালন ডি’অর। ২০২৬ সালের এই পুরস্কার ঘিরে আলোচনায় উঠে এসেছে ...

আর্জেন্টিনার কোচ থাকছেন স্কালোনিই, জানুন কত দিন

আর্জেন্টিনার কোচ থাকছেন স্কালোনিই, জানুন কত দিন

নিজস্ব প্রতিবেদক: লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম। প্রাথমিকভাবে ...