| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

জিম্বাবুয়ে সিরিজ সামনে রেখে ১৭ সদস্যের দল ঘোষণা করলো প্রধান নির্বাচক

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ এপ্রিল ২৩ ১৭:১৩:০৯
জিম্বাবুয়ে সিরিজ সামনে রেখে ১৭ সদস্যের দল ঘোষণা করলো প্রধান নির্বাচক

চলতি মাসেই বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে। বিশ্বকাপের আগে, আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগে টাইগার ক্রিকেটাররা ফিটনেস প্রশিক্ষণ শেষ করেছেন। প্রস্তুতি ক্যাম্পের জন্য ১৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সাম্প্রতিক বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফর্ম করা মোহাম্মদ সাইফুদ্দিনকে প্রাথমিক ১৭ সদস্যের দলে ডাকা হয়েছে। এ ছাড়া তালিকায় রয়েছে পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন ও তানভীর ইসলামের নাম। আইপিএলে খেলার কারণে অনুশীলন ক্যাম্পে নেই মুস্তাফিজুর রহমান। এছাড়া ক্যাম্পে থাকবেন না সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।

আগামী ২৮ এপ্রিল ঢাকায় পা রাখবে জিম্বাবুয়ে জাতীয় দল। তার আগে ২৬ এপ্রিল চট্টগ্রামে শুরু হবে বাংলাদেশ জাতীয় দলের অনুশীলন ক্যাম্প। ছুটি কাটিয়ে এরই মধ্যে ঢাকায় এসেছেন টাইগারদের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এ ছাড়া দলে যোগ দিয়েছেন নতুন বোলিং কোচ মোশতাক আহমেদ ও ভিডিও বিশ্লেষক মহসিন শেখ।

আসন্ন পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিন ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। বাকি দুটি হবে মিরপুর শেরে বাংলায়। পাঁচ ম্যাচের সিরিজ শুরু হবে ৩ মে। বাকি দুটি ম্যাচ হবে চট্টগ্রামে ৫ ও ৭ মে। আগামী ১০ ও ১২ মে মিরপুরে টি-টোয়েন্টি সিরিজের শেষ দুই রাউন্ড অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের প্রস্তুতি ক্যাম্পের দল

নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও সৌম্য সরকার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...