| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

কোচ হাথুরুর কোনো হস্তক্ষেপ ছাড়া টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের ১৫ সদস্যের শক্তিশালী স্কোয়াড প্রকাশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ এপ্রিল ১৬ ১৬:৫৬:৩৮
কোচ হাথুরুর কোনো হস্তক্ষেপ ছাড়া টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের ১৫ সদস্যের শক্তিশালী স্কোয়াড প্রকাশ

নাজমুল হোসেন শান্তর অফিসিয়াল টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু হবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে। জিম্বাবুয়ে সিরিজের পর বিশ্বকাপের ঠিক আগে যুক্তরাষ্ট্র সফরে যাবে নাজমুল বাহিনী। বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের বিপক্ষে ৫টি এবং যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাকি ২টিসহ মোট ৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। সবার মনেই এখন বড় প্রশ্ন: বিশ্বকাপে বাংলাদেশ কেমন পারফর্ম করবে? সহজ জবাব দিলেন বাংলাদেশ দলের বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তিনি বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডের জন্য কোনো প্রশিক্ষণ হবে না। কারণ এই পথে খেলতে গিয়ে বাংলাদেশ কীভাবে ওয়ানডে বিশ্বকাপে হোঁচট খেয়েছিল তা সবারই জানা। এ কারণে বর্তমান নির্বাচন কমিশন একই ভুল আর করতে চাইবে না। তাই বলা হয় যে টি-টোয়েন্টি বিশ্বকাপে ৮০% ক্রিকেটার থাকবে যারা শ্রীলঙ্কা সিরিজে খেলেছে। শুধুমাত্র ২/৩ পরিবর্তন করা যাবে. আবার বিশ্বকাপের জন্য দল জমা দেওয়ার শেষ দিন ১লা মে। তাই নির্বাচকদের পর্যালোচনার সুযোগ নেই।

বাংলাদেশের স্কোয়াড কেমন হবে তা এবার একটু জেনে নেওয়া যাক-

টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে ওপেনার হিসেবে সুযোগ পেতে পারে তানজিদ হাসান তামিম। বর্তমানে বেশ ছন্দে আছে এই ব্যাটার। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে দারুন ব্যাটিং করেন এই ব্যাটার। আর এমনটা হলে লিটন ও সৌম্য সরকারের সাথে ব্যাক আপ ওপেনার হিসেবে সুযোগ পেয়ে যাবেন তানজিদ হাসান তামিম। আর কাপল পুড়তে পারে নাঈম শেখ ও এনামুল হক বিজয়ের। লিটনকে নিয়ে শঙ্কা থাকলেও অভিজ্ঞতা বিবেচনায় স্কোয়াডে সুযোগ পেয়ে যাবেন তিনি।

তিন নম্বর পজিশনে বর্তমানে আটো চয়েজ বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাছাড়াও তিনি বর্তমানে বাংলাদেশের তিন ফরমেটের অধিনায়ক। তারপর আছেন দারুন ছন্দে। তাই কোনো ইনজুরিতে না পড়লে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে দেখা যাবে তাকে। চার নম্বর পজিশনে বাংলাদেশের পছন্দ বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

পাঁচে নম্বরে আসবেন বাংলাদেশের তরুন ব্যাটার তৌহিদ হৃদয়। বর্তমানে দারুন ছন্দে আছেন এই ব্যাটার। বিপিএলেও ছিলেন সেকেন্ড হায়েস্ট রান রেটার। ফিনিসিংয়ের দায়িত্বে থাকবেন বাংলাদেশের সাইলেন্ট কিলার খ্যাত মাহমুদউল্লাহ রিয়াদ। তার সাথে দেখা যাবে জাকের আলি অনিককে। এই ব্যাটার টি-টোয়েন্টি ফরমেটে বেশ ইফেকটিভ। তার ছক্কার স্কিল সবাইকে অবাক করেছে। তারপরের জায়গা হতে পারে শেখ মেহেদির। কারণ তিনি পাওয়ার প্লে থেকে শুরু করে যেকোনো সময় বোলিং করার ক্ষমতা রাখেন। সাথে শেষ বিপিএলে ব্যাটিং করেও ভালো নৈপুন্য দেখিয়েছেন।

পেস বিভাগে দেখা যাবে তাসিকিন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব। তাছড়া যদি পাঁচ পেসার নিয়ে বিশ্বকাপে যেতে চায় বাংলাদেশ তাহলে স্কোয়াডে আসতে পারে বিপিএলে দারুন বল করা সাইফউদ্দিন। তাকে দিয়ে যেমন ডেথ ওভারে ভালো বল করে পাওয়া যাবে ঠিক তেমনি শেষের দিকে ঝড়ো ব্যাটিংটাও পাওয়া যাবে। তাইতো সাইফউদ্দিনের স্কোয়াডে আসাটা সময়ের দাবি। স্পিন বিভাগে দেখা যাবে লেগ স্পিনার রিশাদ হোসেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের সম্ভাব্য ১৫ সদস্যের স্কোয়াড:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক),সৌম্য সরকার, লিটন দাস, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, তৌহিদ হৃদয়, জাকির আলি অনিক, রিশাদ হোসেন, শেখ মাহাদী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, সাইফউদ্দিন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...