আইপিএলে শেষ ম্যাক্সওয়েলের
এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত যারা ব্যর্থ হয়েছেন তাদের মধ্যে সবার আগে উঠে আসবে ম্যাক্সওয়েলের নাম। চলতি আইপিএলে মেজাজ ভালো নেই অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডারের। এ কারণেই আইপিএল থেকে অনির্দিষ্টকালের বিরতির সিদ্ধান্ত নিয়েছেন ম্যাক্সওয়েল নিজেই।
এই বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে, ম্যাক্সওয়েল ৬ ম্যাচে মাত্র ২৮ রান করেছেন। যেখানে তার স্ট্রাইক রেট ৯৪.১২। আইপিএলে এত বাজে পারফর্ম করা এই আন্তর্জাতিক ক্রিকেটারকে কেউ মেনে নিতে পারছেন না। ম্যাক্সওয়েল নিজেও হয়তো এটা মেনে নেননি। তাই সোমবার (১৫ এপ্রিল) হায়দরাবাদের বিপক্ষে একা ম্যাচ খেলতে চাননি আউজির এই ক্রিকেটার।
শুধু গতকালই নয়, অনির্দিষ্টকালের জন্য বিরতিতে গেছেন ম্যাক্সওয়েল। কবে তিনি আবার দলে ফিরবেন, সে বিষয়েও কিছু জানাননি তিনি। সোমবার হায়দ্রাবাদের বিপক্ষে হারের পর এই সিদ্ধান্ত নেন ম্যাক্সওয়েল।
তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে আমার জন্য এটি একটি সহজ সিদ্ধান্ত। আমি শেষ ম্যাচের পর ফাফ (ডু প্লেসি) এবং কোচের কাছে গিয়েছিলাম এবং বলেছিলামে যে, আমি মনে করি দলের জন্য অন্য কাউকে দিয়ে খেলানোর সময় এসেছে। আগেও আমি এই পরিস্থিতিতে পড়েছিলাম। আমি যদি এখন খেলা চালিয়ে যাই তাহলে আরও গভীর গর্তে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি মনে করি, এখন আমার জন্য একটি ভালো সময় নিজেকে কিছুটা মানসিক এবং শারীরিক বিরতি দেয়ার, শরীর ঠিকঠাক করার।’
ম্যাক্সওয়েল আরও বলেন, ‘যদি আমাকে টুর্নামেন্ট চলাকালীন সময় আবার ফিরে আসতে হয়, আমি আশা করি- সত্যিই ভালো মানসিকতা এবং শারীরিকভাবে ফিট হয়ে ফিরে আসতে পারবো। দলের জন্য ভালো প্রভাবও রাখতে পারবো।’
৭ ম্যাচে মাত্র এক জয়ে ২ পয়েন্ট নিয়ে বর্তমানে পয়েন্ট টেবিলের তলানিতে আছে বেঙ্গালুরু। প্লে–অফ পর্বে খেলতে হলে লিগ পর্বের বাকি ৭ ম্যাচেই জিততে হবে তাদের। দলটির পরের ম্যাচ আগামী রোববার (২১ এপ্রিল) ইডেন গার্ডেনে কলকাতার বিপক্ষে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, এবার কি কাটবে অপেক্ষা
- ১০,০০০mAh ব্যাটারির Vivo V80 Lite আসছে ৩ সেপ্টেম্বর
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
