| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

কলকাতার বিপক্ষে মুস্তাফিজ খেলবেন কি না জানালেন চেন্নাই বোলিং কোচ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ এপ্রিল ০৮ ১৮:১৭:১৫
কলকাতার বিপক্ষে মুস্তাফিজ খেলবেন কি না জানালেন চেন্নাই বোলিং কোচ

টানা দুই জয়ের পর বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস দুই হারে পিছিয়ে পড়েছে। যদিও আগের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে চেন্নাই তাদের দুই বড় বোলিং অস্ত্র পায়নি। একদিকে মুস্তাফিজুর রহমান ছিলেন না, অন্যদিকে ইনজুরির কারণে দলের বাইরে ছিলেন মাথিশা পাথিরানাও।

পরে ফিজের না পাওয়ার কথা বলেন চেন্নাই কোচ স্টিফেন ফ্লেমিং। তবে আজ ঘরের মাঠে কলকাতার বিপক্ষে ম্যাচে পাথিরানা নিয়ে অনিশ্চয়তা থাকলেও খেলার সম্ভাবনা আছে টাইগারদের!

গত মঙ্গলবার জাতীয় দলের হয়ে ভিসা সংক্রান্ত কার্যক্রমে অংশ নিতে চেন্নাই থেকে ঢাকায় ফিরেছেন মুস্তাফা। এরপর বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করেন বাংলাদেশ দলের সম্ভাব্য স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। ফিজও ছিলেন তালিকায়। ভিসা প্রক্রিয়া শেষে গতকাল (রোববার) চেন্নাই ক্যাম্পে যোগ দেন ফিজ।

চেন্নাই তাদের পঞ্চম ম্যাচ খেলবে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। এই ম্যাচে ফিজকে খেলানো হবে কি না তা নির্ভর করছে টিম ম্যানেজমেন্টের ওপর। তবে ম্যাচটি হবে চিবোকের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে। প্রথম দুই ম্যাচে ছয় উইকেট নেন ফিজ। চলতি মৌসুমের উদ্বোধনী ম্যাচে চার উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হন তিনি।

কেকেআরের বিপক্ষে ম্যাচের আগে প্রেস কনফারেন্সে সিএসকের বোলিং কনসালটেন্ট এরিক সিমন্স বলেন, ‘ফিজকে নিয়ে আমরা এখনই কিছু বলতে পারছি না। ওর ব্যাপারে আমরা নিশ্চিত নই। কারণ ও পাসপোর্টের জন্য বাংলাদেশ ফিরে গিয়েছিল। এবার দেখা যাক কী হয়। তবে আমরা টিম হিসেবে এই সব পরিস্থিতিগুলোর জন্য তৈরি থাকি।’

এর আগে হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে মুস্তাফিজকে না পাওয়ার বিষয়টি নিয়ে কোচ ফ্লেমিং বলছিলেন, ‘কোনো সন্দেহ নেই (তাকে মিস করেছি), তবে এটা আইপিএলের অংশ। সে এখানে নেই, ফলে ব্যবহারেরও সুযোগ নেই তাকে।’

মুস্তাফিজুরের পাশাপাশি পাথিরানাকেও পাওয়া যাবে কি না তা নিশ্চিত নয়। অল্প চোটের কারণে চেন্নাইয়ের গত ম্যাচে তিনি খেলেননি। তিনি সিএসকের মেডিকেল টিমের তত্ত্বাবধানে রয়েছেন। দলের ফিজিও তাকে ফিট ঘোষণা করলে রাসেল-নারিনদের বিপক্ষে পাথিরানাকে খেলতে দেখা যেতে পারে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...