এই মাত্র পাওয়া ; ধানমন্ডিতে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মার্চ ২২ ১৭:৪৪:২৮
শুক্রবার (২২ মার্চ) ধানমন্ডির রাবা প্লাজার বিপরীতে একটি আবাসিক ভবনে আগুন লাগে।
ফায়ার সার্ভিস জানায়, ঘটনাস্থলে তিনটি ইউনিট পাঠানো হয়েছে। তবে ফায়ার সার্ভিস আসার আগেই আগুন নিভিয়ে ফেলা হয়।
ধানমন্ডি ২৭ নম্বরে দুটি ভবনের মধ্যে বৈদ্যুতিক তার থেকে আগুন লেগেছে বলে জানা গেছে। আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
