| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের মাঝ পথেই নতুন সূচি প্রকাশ করল বিসিবি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মার্চ ১৬ ১১:৪৫:৫২
বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের মাঝ পথেই নতুন সূচি প্রকাশ করল বিসিবি

আগামী জুনে যুক্তরাষ্ট্রে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সংক্ষিপ্ততম ফরম্যাটে বিশ্বের সেরা হওয়ার এই লড়াইয়ে নামার আগে স্বাগতিকদের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ। ইউএসএ ক্রিকেট (ইউএসএসি) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

দুই দলের মধ্যে টি-টোয়েন্টি সিরিজ হবে ৩ ম্যাচের। দুই দলের মধ্যে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে ২১ মে। একদিনের বিরতির পর সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলা হবে ২৩ মে। সিরিজের শেষ ও তৃতীয় টি-টোয়েন্টি হবে ২৫ মে। টেক্সাসের হিউস্টনে প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে (পিভিসিসি) সিরিজের সব ম্যাচ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের আগে কানাডার বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে যুক্তরাষ্ট্র। এই দুটি সিরিজ সম্পর্কে, ইউএসএসি প্রেসিডেন্ট ফিনো পিসিকে বলেছেন: "এই ম্যাচগুলি টি-টোয়েন্টি বিশ্বকাপের আলোকে আমাদের দলের জন্য গুরুত্বপূর্ণ হবে।" আমি আইসিসি, ক্রিকেট কানাডা এবং বিসিবিকে ফিক্সচারের প্রস্তাবে সমর্থন করার জন্য ধন্যবাদ জানাই।

প্রথমবার কোনো সিরিজ খেলতে যুক্তরাষ্ট্রে যাবে বাংলাদেশ দল। এ সফর প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি বলেছেন, 'বাংলাদেশ দলের আসন্ন যুক্তরাষ্ট্র সফর ক্রিকেটের জগতে একটি ঐতিহাসিক উপলক্ষ। বাংলাদেশ দলের সঙ্গে সিরিজ আয়োজনের জন্য এবং এই গুরুত্বপূর্ণ সফরটি সহজতর করার জন্য আমরা যুক্তরাষ্ট্র ক্রিকেটের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এদিকে আগামী পহেলা জুন থেকে পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...