| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

প্রথম টি-টোয়েন্টিতে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মার্চ ০৪ ১১:২৩:১৯
প্রথম টি-টোয়েন্টিতে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

পুরো সিরিজ খেলতে গত বৃহস্পতিবার বাংলাদেশে এসেছে শ্রীলঙ্কা দল। টি-টোয়েন্টি সিরিজে প্রাথমিকভাবে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ (সোমবার) সন্ধ্যা ৬টায় প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে।

বিপিএলের মাত্র তিন দিন পর এই ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচে টাইগার একাদশ কেমন খেলবে তা নিয়ে জল্পনা চলছে। টি-টোয়েন্টি সিরিজে ডাক পেয়েছেন জাকির আলী অনিক ও মাহমুদুল্লাহ রিয়াজ। আবার মিডল অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে থেকে দুজন। দুজনেই তাদের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন বলে আশা করা হচ্ছে।

সেক্ষেত্রে জাতীয় দলের সঙ্গে প্রথমবারের মতো অংশ নিতে পারেন জাকির! এছাড়া দলে থাকবেন নিয়মিত ক্রিকেটার লিটন দাস, সৌম্য সরকার, তৌহিদ হৃদয় ও তাসকিন আহমেদ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দুই দলের লড়াই। এর আগে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ১৩ ম্যাচে সবসময়ই দেখা গিয়েছে রানের বন্যা।

টি-টোয়েন্টিতে মুখোমুখি ম্যাচে দুই দলই ১৫০ এর নিচে স্কোর করেছে এমন ম্যাচ হয়েছে মোটে ৩টি। সিলেটের পিচ বরাবরই রানপ্রসবা বলে সুনাম আছে। এমন স্পোর্টিং উইকেটে বেশি খেলার আবেদন করেছিলেন দেশি ক্রিকেটাররাই। যদিও সবশেষ বিপিএলে সিলেটে সেই অর্থে রানের দেখা মেলেনি। তবে বিপিএলের পরীক্ষিত পারফর্মারদের স্কোয়াডে থাকায়, ভাল কিছুরই প্রত্যাশা করছে বাংলাদেশ। চূড়ান্ত একাদশে সবশেষ এই ঘরোয়া আসরের প্রভাব বেশি থাকারই সম্ভাবনা রয়েছে।

একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ :

বাংলাদেশ: লিটন দাস (উইকেটরক্ষক), সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা: কুশল মেন্ডিস, আভিষকা ফার্নান্দো, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথিউস, কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, মাহিশ থিকশানা, জেফরে ভ্যান্ডারসে, দিলশান মাদুশাঙ্কা, মাথিশা পাথিরানা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...