| ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

শ্রীলঙ্কা সিরিজের আগেই বাংলাদেশ দলে নতুন ট্রেনার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মার্চ ০২ ১৩:৩৩:৩৩
শ্রীলঙ্কা সিরিজের আগেই বাংলাদেশ দলে নতুন ট্রেনার

গত বছরের ওয়ানডে বিশ্বকাপের পর বাংলাদেশ জাতীয় দলের কোচিং স্টাফের বেশ কয়েকজন সদস্যের চুক্তি শেষ হয়ে যায়। মূলত বোলিং কোচ, ব্যাটিং কোচ এবং ভিডিও বিশ্লেষক। বছরের শেষ দিকে নিউজিল্যান্ডে সিরিজ নিয়ে কাজ চালিয়ে যায় বিসিবি।

বিপিএলের পর এখন মনোযোগ শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজে। এই সিরিজকে সামনে রেখে নতুন ব্যাটিং কোচ ও বোলিং কোচ নিয়োগ করেছে বিসিবি। এদিকে নতুন ট্রেনার হিসেবে নিয়োগ পেয়েছেন ইফতেখার ইসলাম ইফতি।

বিসিবির সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন ইফতি নিজেই। গত বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ট্রেনার ছিলেন তিনি। তার আগে বাংলাদেশ জাতীয় দলে এই পদে ছিল বিদেশি নিক লি।

এদিকে ভিডিও এনালিস্ট হিসেবে নিউজিল্যান্ডে সিরিজে অন্তবর্তীকালীন মোহসীন শেখকে নিয়েছিল বিসিবি। তবে নতুন করে তার সাথে চুক্তির কোনো তথ্য জানা যায়নি। যে কারণে শ্রীলঙ্কা সিরিজে কে থাকবেন এ দায়িত্বে সেটা অজানা।

অন্যদিকে এইচপির প্রধান কোচ ডেভিড হেম্প ইতোমধ্যে যোগ দিয়েছেন দলের সঙ্গে। তিনি দায়িত্ব সামলাবেন ব্যাটিং কোচের। এছাড়া আন্দ্রে আডামস পেয়েছেন নতুন করে পেস বোলিংয়ের দায়িত্বে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আজ রাতে বার্সেলোনা বনাম গালাতাসারাই: লাইভ দেখার নিয়ম

আজ রাতে বার্সেলোনা বনাম গালাতাসারাই: লাইভ দেখার নিয়ম

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা বনাম গালাতাসারাইয়ের হাই-ভোল্টেজ ম্যাচটি বাংলাদেশ সময় ১৪ই অক্টোবর, ২০২৬ (মঙ্গলবার দিবাগত ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...