| ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যাটট্রিক শিরোপার পথে কুমিল্লা নাকি বরিশালের প্রথম!

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ফেব্রুয়ারি ২৯ ২৩:১২:৫৮
হ্যাটট্রিক শিরোপার পথে কুমিল্লা নাকি বরিশালের প্রথম!

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সর্বোচ্চ ৪ বার জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ভিক্টোরিয়ানরা গত দুই টুর্নামেন্টে পরপর শিরোপা জিতেছে। এখন তাদের সামনে তিনবার শিরোপা জয়ের সুযোগ রয়েছে। অন্যদিকে ৩ ফাইনাল খেলেও বরিশাল কখনোই ট্রফি জয়ের কাছাকাছি আসেনি। যদিও বর্তমান ফ্র্যাঞ্চাইজির সাথে তারা এর আগে একবারই ফাইনাল খেলেছে। তাই প্রথমবারের মতো জয়ের স্বাদ নেওয়ার সুযোগ ফরচুন বরিশালের সামনে।

ঢাকার বিপক্ষে প্রথম ম্যাচ হেরে বিপিএলের মৌসুম শুরু করেছে কুমিল্লা। তাদের প্রথম ৪ ম্যাচে তাদের ৪ পয়েন্ট ছিল। তাই গ্রুফের পর্ব নিয়ে অচিন্তিত ছিলো লিটন দাসের দল। কিন্তু তারপর তারা ব্যাপকভাবে উল্টে যায়। টানা ৫ জয়ে ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে রাউন্ড থেকে এক ধাপ কাছে এসে যায় কুমিল্লা।

শেষ পর্যন্ত তারা ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন টেবিলের দ্বিতীয় স্থানে থেকে কোয়ালিফাইয়ের যোগ্যতা নিশ্চিত করেছে। প্রথম কোয়ালিফায়ারে টেবিল লিডার রংপুর রাইডার্সকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে কুমিল্লা। এটি কুমিল্লার পঞ্চম ফাইনাল। এর আগে চারবার ফাইনাল খেলেছেন এবং চারবার শিরোপা জিতেছেন। অর্থাৎ ফাইনালে হারের রেকর্ড নেই তাদের। আগের পরিসংখ্যানের মতো এবারও ফাইনালে প্রতিপক্ষকে বড় পরীক্ষা দিতে পারে কুমিল্লা।

দলটার প্রধান শক্তির জায়গা ব্যাটিং অর্ডারে বেশ কয়েকজন হার্ডহিটার। ওপেনিংয়ে লিটন দাসের সঙ্গী হতে পারেন সুনীল নারিন। মূলত লিটনের ওপরই থাকবে দলকে শক্ত ভিত গড়ে দেবার দায়িত্ব। এই অভিজ্ঞ ওপেনার সাম্প্রতিক সময়ে ফর্মেও আছেন। সবমিলিয়ে অধিনায়ককে ব্যাট হাতেও দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। তার সঙ্গী নারিন অনেকটা 'ফ্রি' উইকেট। তিনি কিছু রান করে দিলে সেটা হবে বোনাস।

তিনে খেলবেন ইনফর্ম তাওহীদ হৃদয়। এই তরুণ ব্যাটার হতে পারেন লিটনের ট্রাম্পকার্ড। মিডল অর্ডারে দেখা যেতে পারে জনসন চার্লস, মঈন আলী আন্দ্রে রাসেলদের। এই তিনজনই হার্ডহিটার। নিজেদের দিনে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। লোয়ার মিডল অর্ডারে দেখা যাবে মাহিদুল ইসলাম অঙ্কন ও জাকের আলী অনিককে।

স্পিনে দলটার নেতৃত্ব দেবেন তানভীর ইসলাম। এই অফ স্পিনারকে প্রয়োজনে সঙ্গ দেবেন মঈন আলী। পেস বোলিংয়ে দলটার কিছুটা ঘাটতি আছে। চোট থেকে ফিরে খেলতে পারেন মুস্তাফিজ। তার সঙ্গে দেখা যেতে পারে মুশফিক হাসানকে। আর রাসেলের মিডিয়াম পেসেরও সার্ভিস পাবে ভিক্টোরিয়ান্সরা।

অন্যদিকে প্রথমবার শিরোপা জয়ের মিশনে থাকা বরিশালের ফাইনালে আসার রাস্তাটা খুব একটা প্রশস্ত ছিল না। গ্রুপ পর্বে ১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়ে কোয়ালিফাই করে তারা। এলিমিনেটরে চট্টগ্রামকে উড়িয়ে তাদের নতুন যাত্রা শুরু হয়। এরপর কোয়ালিফায়ারেও রংপুরের বিপক্ষে সহজেই জয় পায় তামিম ইকবালের দল।

ফাইনালে দলটার সবচেয়ে বড় পুঁজি অভিজ্ঞতা। জাতীয় দলের একাধিক অভিজ্ঞ ক্রিকেটার আছেন বরিশাল শিবিরে। ওপেনিংয়ে তামিম ইকবালের সঙ্গে দেখা যেতে পারে কাইল মেয়ার্সকে। দুইজনই দুর্দান্ত ফর্মে আছেন। তিনে খেলবেন সৌম্য সরকার। এই বাঁহাতি ব্যাটারও আসর জুড়ে দলের প্রয়োজন বুঝে ঠাণ্ডা মাথায় খেলেছেন। সবমিলিয়ে দলটার টপ অর্ডার নিশ্চিতভাবেই স্বস্তি দিচ্ছে টিম ম্যানেজমেন্টকে।

চারে দেখা যাবে অভিজ্ঞ মুশফিকুর রহিমকে। পাঁচে আছেন ডেভিড মিলার। এই প্রোটিয়া ব্যাটার হতে পারেন ট্রাম্পকার্ড। মিডল অর্ডারে আরেক ভরসার নাম মাহমুদউল্লাহ রিয়াদ। এই তিন অভিজ্ঞ ক্রিকেটার মিডল অর্ডারকে মজবুত করেছে।

ফিনিশিংয়ে মেহেদি হাসান মিরাজ কিংবা মোহাম্মদ সাইফুদ্দিনরা নিজেদের সামর্থ্যের প্রামণ দিয়েছেন। তাছাড়া জেমস ফুলার ওবেদ ম্যাকয়রাও ব্যাট চালাতে পারেন। সবমিলিয়ে লম্বা ব্যাটিং লাইন আপ তাদের।দলটার স্পিন বিভাগের নেতৃত্বে থাকবেন তাইজুল ইসলাম। তার সঙ্গে আছেন মেহেদি মিরাজ। আর পেস বিভাগে ওবেদ ম্যাকয়, ফুলার, সাইফুদ্দিনদের সঙ্গে আছেন মেয়ার্সও।আগামীকাল শুক্রবার (১ মার্চ) মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে ফরচুন বরিশালের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স। স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় ম্যাচটি মাঠে গড়াবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের মাঠে আগামীকাল মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও তানজানিয়া। মঙ্গলবার (২৪ নভেম্বর) ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...