| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সাকিবে হারানোর পর তামিমের স্ত্রীর রহস্যময় যে পোস্ট

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ফেব্রুয়ারি ২৯ ১০:২০:২৩
সাকিবে হারানোর পর তামিমের স্ত্রীর রহস্যময় যে পোস্ট

বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচের জন্য দেশের সবচেয়ে বড় দুই ক্রিকেট তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবাল ছিলেন সবার আগ্রহের শীর্ষে। তবে এই জয়ের লড়াইয়ে শেষ হাসি হাসলেন তামিম বরিশালে। সাকিবের রংপুর রাইডার্সকে ছয় উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে তামিমের দল।

ক্রিকেট থেকে বিস্ময়কর বিদায় ও প্রত্যাবর্তন: গত এক বছরে দেশের ক্রিকেটে আলোচনায় পরিণত হয়েছেন তামিম। বছরের শেষ দিকে ভারতে অনুষ্ঠিতব্য ওডিআই বিশ্বকাপের স্কোয়াডে তার অনুপস্থিতি কম আলোচিত ও সমালোচিত হয়। দীর্ঘদিন জাতীয় দলে অনুপস্থিত তামিম চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগকে স্মরণীয় করে রাখছেন। ব্যাট হাতে তার গতিও দলকে নিয়ে গেছে ফাইনালে।

তামিম আগে থেকেই বিশ্বাস করেছিলেন চলতি আসরের ফাইনালে খেলবেন। সাম্প্রতিক সময়ে সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকা জাতীয় দল সতীর্থ সাকিবদের হারিয়ে বরিশাল দলের ফাইনাল নিশ্চিতের পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে এমনটাই জানালেন তামিমপত্নী আয়েশা সিদ্দিকা ইকবাল।

এক পোস্টে তামিমকে মেনশন করে আয়েশা লিখেছেন, ‘তুমি বলেছিলে, আমরা ফাইনালে খেলবো। তখনো টুর্নামেন্ট শুরুই হয়নি। তুমি তোমার কথা রেখেছো। দারুণ টিম পারফরম্যান্স। আলহামদুলিল্লাহ।’এদিকে নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন তামিম নিজেও। ইতোমধ্যে ব্যাপক আকারে ছড়িয়ে পড়া পোস্টটিতে তামিম দলের উদযাপনের ছবি দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘মনুরা কেমন আছো?’

আগামী ১ মার্চ ফাইনালে তামিমদের প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ২০২১ বিপিএলেও ফাইনালে ছিল এই দুই দল। সেবার জয় পেয়েছিল কুমিল্লা। এক বছর বিরতি দিয়ে আবারও ফাইনালে দেখা হচ্ছে এই দুই দলের।

উল্লেখ্য, বুধবার ফাইনালে ওঠার লড়াইয়ে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তামিম। অধিনায়কের কাজ অর্ধেক এগিয়ে দিয়েছিলেন তার বোলাররাই। বরিশালের বোলারদের তোপে একশোর আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিল সাকিবরা। শেষ দিকে শামীম পাটোয়ারীর ঝোড়ো ফিফটিতে ১৪৯ রানের পুঁজি গড়ে তারা। জবাবে খুব একটা বেগ পেতে হয়নি তামিমদের। ৬ উইকেটের বড় জয়ে শিরোপা থেকে এক হাত দূরে আছে বরিশাল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...