| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে আসছে ভারত

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ফেব্রুয়ারি ২৬ ১২:৩১:২৩
বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে আসছে ভারত

বাংলাদেশ নারী ক্রিকেট দল অনেকদিন ধরেই মাঠের বাইরে। মেয়েদের বয়স ভিত্তিক দল কক্সবাজারে ত্রিদেশীয় সিরিজ খেললেও মূল ক্রিকেটাররা ছিলেন মাঠের বাইরে। রোববার থেকে শুরু হয়েছে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প। চারদিনের ক্যাম্প শেষে খুলনায় যাবেন ক্রিকেটাররা।

সেখানে দুই সপ্তাহের স্কিল ক্যাম্প শেষে মিরপুরে ফিরবেন বাংলাদেশি দলের মেয়েরা। এ বছর বাংলাদেশে অনুষ্ঠিত হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া দল। এই সিরিজকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ নারী দল। তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলতে অজিদের ১৬ মার্চ বাংলাদেশে আসার কথা রয়েছে। অস্ট্রেলিয়া সিরিজের পরও আরও এক বড় দলের বিপক্ষে সিরিজ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ।

এপ্রিলের শেষদিকে বাংলাদেশ সফরে আসবে ভারতীয় নারী দল। ভারত সিরিজটি অবশ্য আইসিসি ভবিষ্যৎ সফর পরিকল্পনার বাইরে। সামনে বিশ্বকাপ থাকায় কন্ডিশন সম্পর্কে ধারণা পেতেই বড় দলগুলো দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে আসতে আগ্রহী।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...