| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

প্লে-অফে ওঠার মিশনে মাঠে বরিশাল, দেখেনিন দুদলের একাদশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ফেব্রুয়ারি ২৩ ১৪:১৫:৪৭
প্লে-অফে ওঠার মিশনে মাঠে বরিশাল, দেখেনিন দুদলের একাদশ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গ্রুফ রাউন্ড প্রায় শেষ। ফরচুন বরিশাল লিগ পর্বের শেষ ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। মিরপুর শের-ই-পাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় দুপুর ২টায়।

তিনটি দল ইতিমধ্যেই তাদের বিপিএল বাছাইপর্ব নিশ্চিত করেছে। রংপুর রাইডার্স তাদের প্রথম রাউন্ডের ম্যাচ আগেই শেষ করে মোট ১৮ পয়েন্ট নিয়ে এগিয়ে আছে। ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শীর্ষে থাকা দুই দলের পরিবর্তনের সম্ভাবনা কম।

শেষ ম্যাচে কুমিল্লা জিতলেও রংপুরের সঙ্গে সমান পয়েন্ট থাকবে তাদের। অন্য দলগুলো তাদের থেকে বড় ব্যবধানে পিছিয়ে আছে। তৃতীয় স্থানে থাকা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের রয়েছে ১৪ পয়েন্ট। তারাও নিশ্চিত প্লে অফ। ফরচুন বরিশাল ও খুলনা টাইগাররা বাকি একমাত্র আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। এক্ষেত্রে তামিম ইকবালের বরিশাল কিছুটা সরল সমীকরণের মুখোমুখি। অন্যদিকে টানা চার জয় দিয়ে মৌসুম শুরু করা খুলনা কার্যত মৃত্যুর দ্বারপ্রান্তে। যদিও কলম-কাগজের হিসাব বলছে, তবুও তাদের পক্ষে এটা সম্ভব।

লিগ পর্বে ১১ ম্যাচ খেলে ছয়টিতে জয় পেয়েছে বরিশাল। এতে মোট ১২ পয়েন্ট নিয়ে টেবিলের চারে রয়েছে তামিম ইকবালের দল। লিগ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী কুমিল্লার বিপক্ষে মাঠে নামছে বরিশাল। এই ম্যাচে জয় পেলে কোনো সমীকরণই বরিশালকে প্লে-অফ খেলতে আটকাতে পারবে না। কিন্তু হেরে গেলে তাকিয়ে থাকতে হবে খুলনা-সিলেট স্ট্রাইকার্সের ম্যাচের দিকে।

ফরচুন বরিশাল একাদশ

তামিম ইকবাল (অধিনায়ক), আহমেদ শেহজাদ, কাইল মায়ার্স, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুউদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, ওবেদ ম্যাককয়, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম ও আকিফ জাভেদ।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ

সুনিল নারাইন, লিটন দাস (অধিনায়ক), মাহিদুল ইসলাম অঙ্কন, তাওহীদ হৃদয়, আন্দ্রে রাসেল, জাকের আলি, মঈন আলি, ম্যাথিউ ফর্ড, তানভীর ইসলাম, মুশফিক হাসান ও মোহাম্মদ এনামুল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...