| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

লিটনের রানে ফেরায় বিধ্বস্ত চট্টগ্রাম!

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ফেব্রুয়ারি ১৩ ১৭:২৭:০০
লিটনের রানে ফেরায় বিধ্বস্ত চট্টগ্রাম!

ব্যাট হাতে নিজেকে মেলে ধরেছেন ইংল্যান্ডের অলরাউন্ডার উইল জ্যাকস। ফলে বিপিএলে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ল কুমিল্লা ভিক্টোরিয়া। তাই জিততে হলে রেকর্ড গড়তে হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে। সেই লক্ষ্যে চিটাগং ব্যাটিংয়ে ভালো শুরু করেছিল কিন্তু মঈন আলীর দুর্দান্ত হ্যাটট্রিকে শেষ পর্যন্ত বড় ব্যবধানে হারে স্বাগতিকরা।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স টসে জিতে কুমিল্লাকে ব্যাট করার আমন্ত্রণ জানায়। শেষ ওভারে অধিনায়ক লিটনের ৬০ ও মঈন আলীর ২৪ বলে ৫৩ রানের বিপরীতে জ্যাকের অপরাজিত ১০৮ রানে কুমিল্লা ৩ উইকেট হারিয়ে ২৩৯ রান সংগ্রহ করে। জবাবে ২১ বল হাতে রেখে ৭৩ রানের ব্যাবধানে গুটিয়ে যায় চট্টগ্রাম। সৈকত আলী ১১ বলে ৩৬ রান করেন। তানজিদ হাসান তামিমের সর্বোচ্চ ইনিংস ছিল ২৪ বলে ৪১ রান।

কুমিল্লার রেকর্ড তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা করে চিটাগং চ্যালেঞ্জার্স। উদ্বোধনী জুটিতে ৭.৩ ওভারে ৮০ রান করে স্বাগতিকরা। তানজিদ তামিম ২৪ বলে দুই ছক্কা ও পাঁচ চারে ৪১ রান করেন। এরপর ৮০ থেকে ১১৫ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে পিছিয়ে পড়ে চট্টগ্রাম।

সৈকতের ষষ্ঠ উইকেটে ১১ বলে ৩৬ রানে ৫ ছক্কা ও ১ চারে পরাজয়ের ব্যবধান কমে যায় মাত্র। শেষ পর্যন্ত, মঈন আলী তার নির্ধারিত কোটা চতুর্থ ওভারের প্রথম তিন বলে শহিদুল, আল-আমিন এবং বিলালকে তুলে নিয়ে মৌসুমে তার দ্বিতীয় হ্যাটট্রিক করেন।

এর আগে ব্যাটিংয়ে নেমে কুমিল্লার শুরুটা হয় বিধ্বংসী। উইল জ্যাকসের সঙ্গে উদ্বোধনী জুটিতে ৪৭ বলে ৮৬ রান যোগ করেন লিটন দাস। শহিদুল ইসলামের বলে ক্যাচ তুলে বিদায় নেয়ার আগে করেন ৬০ রান। তার ইনিংসটি সাজানো ছিল ৯ চার ও ৩ ছক্কায়। তিনে নামা তাওহীদ হৃদয় শহিদুলের পরের বলেই ডাক মেরে বিদায় নেন।

চারে নেমে ১০ রান করে উইকেট হারান ব্রোক গেস্ট। এরপর একপ্রান্তে লড়তে থাকা জ্যাকসের সঙ্গে জুটি গড়েন মঈন আলী। দুইজন মিলে চালাতে থাকেন তাণ্ডব। ৫৩ বলে ১২৮ রানের জুটি গড়ে ছুঁয়ে ফেলেন বিপিএলে সর্বোচ্চ রানের সংগ্রহ। ২৫ বলে পঞ্চাশের পর জ্যাকশ বাকি পঞ্চাশ পূর্ণ করেন ২৫ বলেই। ৫৩ বলে ১০৮ রানের অপরাজিত ইনিংসটি সাজান ৫ চার ও ১০ ছক্কায়। মঈন আলী ২৪ বলে ২ চার ও ৫ ছক্কায় ৫৩ রানে অপরাজিত থাকেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...