বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ভারত-পাকিস্তান!
পাকিস্তানের কাছে হেরে চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। শনিবার (৩ ফেব্রুয়ারি) পাকিস্তানের কাছে ৫ রানে হেরেছে। বাংলাদেশকে বিদায় নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।
ক্রিকেটে ভারত বনাম পাকিস্তানের খেলা মানে আরও উত্তেজনা ও উন্মাদনা। একসময় মনে হচ্ছিল এই বছর যুব বিশ্বকাপের ফাইনালে ভারত-পাকিস্তান মুখোমুখি নাও হতে পারে। তবে এই দুই দল ফাইনালে মুখোমুখি হবে, যদি এই মুহূর্তে সহজ সমীকরণহয়।
ভারত ছাড়াও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে পাকিস্তান, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত। দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ অবশ্য পাকিস্তান। সেমিফাইনালে ভারত ও পাকিস্তান জিতলে ফাইনাল খেলবে তারা।
এর আগে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে অল্প রানে হারে বাংলাদেশ। ১৫৬ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতে আগ্রাসী ব্যাটিং করে বাংলাদেশ। দলীয় ২৬ রানে প্রথম উইকেট হারায় যুবারা। উবেইদ শাহর বলে খোঁচা মেরে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দেন আশিকুর রহমান শিবলী। আরেক ওপেনার জিশান আলম ফেরেন ১৯ রানে।
৩০ বলে ২০ রান করা রিজওয়ানকে ফেরান আলী রাজা। এরপরই বাংলাদেশকে চাপে ফেলে দেয় পাকিস্তান। এক পর্যায়ে ৮৩ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলে যুবা টাইগাররা। যদিও সপ্তম উইকেট জুটিতে বাংলাদেশকে আশার আলো দেখান শিহাব জেমস ও অধিনায়ক রাব্বি।
জেমস-রাব্বির ব্যাটে যখন বাংলাদেশ স্বস্তিতে ছিলো ঠিক তখনই পাকিস্তানকে ম্যাচে ফেরান উবেইদ। তার পঞ্চম শিকারে পরিণত হয়ে জেমস আউট হন ২৬ রানে। পরের ওভারেই রাজার বলে ১৩ রান করা রাব্বি ফিরলে আরও ফিকে হয়ে যায় আশা। শেষ উইকেট জুটিতে দলকে জেতাতে সর্বোচ্চ চেষ্টা করেন বর্ষণ ও মারুফ। কিন্তু সেই তীরে এসে ফের তরী ডুবল।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
