নেপালকে বিশাল ব্যাবধানে হারিয়ে আইসিসির কাটা সহজ করলো বাংলাদেশ!
ভারতের বিপক্ষে হেরে চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। তবে, ইয়ং টাইগাররা তাদের পরবর্তী গ্রুপ পর্বের ম্যাচগুলো জিতে সুপার সিক্সে পৌঁছেছে। তবে প্রথম ম্যাচে হারের কারণে পয়েন্ট টেবিলে পিছিয়ে থাকায় সেমিফাইনালে ওঠা বাংলাদেশের পক্ষে খুবই কঠিন।
সুপার সিক্সের দুই ম্যাচে বড় জয় ছাড়া কোয়ার্টার ফাইনালে ওঠার কোনো সম্ভাবনা নেই টাইগারদের। এই সমীকরণ মাথায় রেখেই সুপার সিক্সের প্রথম ম্যাচে নেপালকে ৫ উইকেট ও ১৪৮ বলে হারায় টাইগাররা। নেপালের দেওয়া ১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৫.২ ওভারে জয় পায় বাংলাদেশ।
বুধবার (৩১ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনে সুপার সিক্স টুর্নামেন্টের প্রথম ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। সেমিফাইনালে খেলতে হলে দুটি ম্যাচ জিততে হবে টাইগারদের। তবে শুধু জয় নয়, জয়ের ব্যবধানও বড় হতে হবে। কারণ লিটল টাইগাররা ক্যারি স্পট এবং রান রেটের জটিল সেট হিসেবে সুপার সিক্সে আটকে আছে।
এমন কঠিণ সমীকরণের ন্যাচে টসে হেরে আগে বোলিংয়ে নামে বাংলাদেশ। ইনিংসের পাওয়ার প্লেতেই মাহফুজ রাব্বির দল দ্রুত সাফল্য পায়। প্রথম ১০ ওভারে ৩৫ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বসে নেপাল। যার শুরুটা করেছিলেন মারুফ মৃধা। বাঁ-হাতি এই পেসারের ডেলিভারিতে নেপাল ১৮ রানে ওপেনার বিপিন রাওয়ালকে হারায়। ওয়ানডাউনে নামা আকাশ ত্রিপাঠিও বলার মতো কিছু করতে পারেননি। নেপালের চাপ বাড়িয়ে ইকবাল হোসেন ইমনের বলে তিনি ফেরেন মাত্র ৩ রানে।
ইনিংসে শুরুর ধাক্কা আরও তীব্র হয় আরেক ওপেনার অর্জুন কামালের বিদায়ে। বর্ষণের বলে ক্যাচ আউট হওয়ার আগে তার ব্যাটে আসে ১৪ রান। এমন চাপের মুখে নেপালকে সামনে টেনে নিয়ে যাওয়ার কাজটা করেন অধিনায়ক দেভ খানাল ও বিশাল বিক্রম। মিডল অর্ডারের এই জুটিতে আসে ৬২ রান। দেভকে ব্যক্তিগত ৩৫ রানে ফিরিয়ে টাইগারদের ব্রেকথ্রু এনে দেন অনিয়মিত স্পিনার জিসান আলম।
এরপর যাওয়া-আসার মিছিলে যোগ দিয়েছেন গুলশান ঝা, দীপক বোহারা ও দিপেশ ক্যান্ডেল। তারা তিনজনই করেছেন সমান ৩ রান করে। ফলে একপ্রান্ত আগলে রাখা বিক্রমও আর দম ধরে রাখতে পারেননি। ব্যক্তিগত ৪৮ রানে থাকাবস্থায় তাকে বোল্ড করে দেন বর্ষণ। ১০০ বলের ধীরগতির এই ইনিংসে তিনি ৬টি চার হাঁকিয়েছেন। এরপর শেষ পর্যন্ত অপরাজিত থাকা সুভাষ ভান্ডারির ১৮ রান বাদে বলার মতো আর কেউ রান করতে পারেনি নেপালের। এক বল বাকি থাকতেই তারা অলআউট হয় ১৬৯ রানে।
বাংলাদেশের হয়ে ৮.৫ ওভারে মাত্র ১৯ রানেই সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন বর্ষণ। শেখ পারভেজ জীবন নিয়েছেন ৩ উইকেট। এছাড়া ইমন, মৃধা ও জিসান একটি করে শিকার করেছেন।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- গুগল প্রতি মিনিটে কত টাকা আয় করে জানেন
- ৯০০০mAh ব্যাটারি ও Snapdragon 6s Gen 4-এ আসছে POCO X8 5G
