| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

পরীমণির মানবিক আবেদন!

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ৩০ ১৩:৫৪:২৬
পরীমণির মানবিক আবেদন!

ঢাকাই চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের নায়িকা পরীমনি। কয়েকদিন আগে প্রিয় নানা ভাইকে হারিয়েছেন। ব্যক্তিগত সমস্যা কাটিয়ে দুঃখকে শক্তিতে পরিণত করে নতুন উদ্যমে কাজে ফিরছেন ঢাকাই সিনেমার এই মোহনীয় নায়িকা। একমাত্র সন্তান রাজ নতুন কাজে ব্যস্ত হয়ে অসুস্থ হয়ে পড়ে।

বাংলাদেশে চিকিৎসা ভালো না হওয়ায় ছেলের সেবা নিতে কলকাতায় যান তিনি। সুখবর হলো স্টারকিড রাজ্য বর্তমানে ভালো আছেন। এদিকে মানবিক নায়িকা হিসেবে অনেক আগেই প্রশংসিত পরীমণি। বিভিন্ন সময়ে চলচ্চিত্র ও তার বাইরের অসহায় মানুষের পাশে তাকে দাঁড়াতে দেখা গেছে। তার এই মানবিক কাজ প্রশংসিত হয়েছে অসংখ্যবার। আবারও এই নায়িকা মানবিক কাজে থাকার কথা জানিয়েছেন। দেশে শীতের তীব্রতা বেড়েছে। এই শীতে অনেকেই গরম কাপড় থেকে বঞ্চিত।

শীতের মধ্যেও রাস্তাঘাটে অসংখ্য সুবিধাবঞ্চিত শিশু-বৃদ্ধদের দিন-রাত পার হচ্ছে। বিত্তবানদের সবাইকে তাদের পাশে থাকার আহ্বান জানিয়ে শনিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় পরীমণি এক ফেসবুক স্ট্যাটাসে লেখেন, আমাদের আশেপাশে কত সুবিধাবঞ্চিত বাচ্চা, বৃদ্ধরা শীতে কষ্ট পাচ্ছে! তাদের পাশে থাকি চলেন। আমিও নিশ্চয়ই আমার সাধ্যমতো চেষ্টা করব।

এদিকে, ছেলের রাজ্যের চিকিৎসা শেষে শনিবার (২৭ জানুয়ারি) ঢাকায় ফিরেছেন তিনি। খুব শিগগিরই জি-সিরিজ-এর ‘ডোডোর গল্প-Story of Dodo’ সিনেমার শেষ ধাপের শুটিংয়ে অংশ নেয়ার কথা রয়েছে তার। সিনেমাটি পরিচালনা করছেন রেজা ঘটক। এতে তার সহশিল্পী চিত্রনায়ক সাইমন সাদিক।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...