| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

হারের বৃত্তে আটকা পড়লো মাশরাফির সিলেট

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ২৯ ১৬:৫৭:৩০
হারের বৃত্তে আটকা পড়লো মাশরাফির সিলেট

গত আসরের ফাইনাল ম্যাচ খেলেছিল সিলেট স্ট্রাইকার্স। মোশাররফ বিন মুর্তদার দল এবার শক্তিশালী দল গড়ার স্বপ্ন দেখেছিল। তবে মাঠের পারফরম্যান্সে ঘটেছে উল্টো। টুর্নামেন্টে ৪টি ম্যাচ খেলেও এখনো কোনো জয় পায়নি তারা। আজ ঘরের মাঠে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে ৮ উইকেটে হেরেছে সিলেট।

সোমবার (২৯ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩৭ রান সংগ্রহ করে সিলেট। জবাবে চট্টগ্রাম ১৭ ওভার ও ৪ বলে ২ উইকেট হারিয়ে ভিক্টোরি হারবারে পৌঁছে যায়।

শুরুটা ভালো হলেও আভিষ্কা ফার্নান্দো ইনিংসকে ১৩৮ রানের লক্ষ্যে বাড়াতে পারেননি। ১২ বলে ১৭ রান করা লঙ্কান ওপেনারকে তানজিম হাসান সাকিব ফিরিয়ে দেন। ২৩ রানে প্রথম উইকেট হারলেও তানজিদ হাসান তামিম ও টম ব্রুস দ্বিতীয় উইকেট জুটিতে দলের জয়ের ভিত গড়ে দেন।

তামিমের ব্যাট থেকে এসেছে ৪০ বলে ৫০ রান। আর ব্রুস অপরাজিত ছিলেন ৪৪ বলে ৫১ রান করে। এই ব্যাটারের ফিফটিতে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় চট্টগ্রাম। আসরে ৫ ম্যাচে এটি তাদের চতুর্থ জয়। ৮ পয়েন্ট নিয়ে এখন টেবিলের শীর্ষে আছে তারা।

এর আগে প্রথমে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরুতে বাউন্ডারিতে ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিলেন সিলেট ওপেনার নাজমুল হোসেন শান্ত। তবে আগের তিন ম্যাচের মতো এদিনও নিজের প্রতি সুবিচার করতে পারলেন না বাঁ-হাতি এ ব্যাটার। বিলাল খানের সুইংয়ে পরাস্ত হয়ে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন তিনি। তার আগে করতে পেরেছেন ৭ বলে মাত্র ৫ রান। আরেক ওপেনার মোহাম্মদ মিঠুনও নামলেন আর উঠলেন যেন।

শুরুর ধাক্কা সামলে দলের হাল ধরেন হ্যারি টেক্টর ও জাকির হাসান। দুজনের জুটিতে আসে সর্বোচ্চ ৫৭ রান। গত ম্যাচের মতো এদিনও দারুণ খেলছিলেন জাকির। ১১তম ওভারে নিহাদউজ্জামানকে তুলে মারতে গিয়ে ক্যাচ তুলে দেন তরুণ এই ব্যাটার। প্যাভিলিয়নে ফেরার আগে ২৬ বলে ৪ চার ও ১ ছক্কায় ৩১ রান করেন তিনি।

অপরপ্রান্তে থাকা টেক্টর বেশ খানিকটা সময় ক্রিজে টিকে থাকলেও খুব একটা স্বস্তিতে ছিলেন না। একবার জীবন পেয়েও ইনিংস বড় করতে পারেননি। শেষ পর্যন্ত ৪২ বলে ২ চার ও ১ ছক্কায় ৪৫ রান করে বিলাল খানের বলে কাটা পড়েছেন।

রায়ার্ন বাল শেষের দিকে ঝড় তুলতে পারেননি। ২৯ বলে ৩৪ রান করে অপরাজিত ছিলেন তিনি। ১২ বলে ১ বাউন্ডারি ও ১ ছক্কায় ১৭ অপরাজিত ১৭ রান করেছেন আরিফুল ইসলাম। চট্টগ্রামের হয়ে ৪ ওভারে ২৪ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছেন বিলাল খান। একটি উইকেট নিয়েছেন নিহাদুজ্জামান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...