| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের ম্যাচসহ বিশ্বকাপের সুপার সিক্সের পূর্ণাঙ্গ সূচি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ২৯ ১২:৫২:১৫
বাংলাদেশের ম্যাচসহ বিশ্বকাপের সুপার সিক্সের পূর্ণাঙ্গ সূচি

দক্ষিণ আফ্রিকায় অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে আইসিসি একটি জটিল ধরণের এক ফরম্যাট উপহার দিলো আইসিসি। গ্রুপ পর্বের পর আগামীকাল থেকে শুরু হচ্ছে যুব বিশ্বকাপ। আইসিসি আজ পূর্ণ সূচি প্রকাশ করেছে, যদিও দলগুলি ইতিমধ্যে হিসেব করেছে। এবারের সুপার সিক্সে ঐতিহ্যবাহী ছয় দল নয়, বরং হবে বিশ্বকাপের বারো দলের সুপার সিক্স।

এবারের সুপার সিক্সে গ্রুপিং সিস্টেম থাকবে। পয়েন্টের জন্যও রয়েছে নতুন নিয়ম। ছয় দলের প্রতিটি গ্রুপে প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলবে। এই গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনালে খেলার সুযোগ পাবে।

এবারের ফরম্যাট অনুযায়ী, প্রতিটি গ্রুপ থেকে সেরা তিনটি দল পাবে সুপার সিক্স পর্বের টিকেট। সেখানে ‘এ’ ও ‘ডি’ গ্রুপের দলগুলো থাকবে একটি গ্রুপে। আরেক গ্রুপে থাকবে ‘বি’ ও ‘সি’ গ্রুপের দলগুলো। এই পর্বে নিজ গ্রুপ বাদ দিয়ে অন্য গ্রুপের দুই দলের বিপক্ষে খেলবে দলগুলো। এমনকি প্রতিপক্ষ গ্রুপের সমপর্যায়ের দলের বিপক্ষেও খেলতে হবে না তাদের। যেমন ‘এ’ গ্রুপ থেকে দ্বিতীয় হয়ে উঠে আসা বাংলাদেশের প্রতিপক্ষ ‘ডি’ গ্রুপের ১ম এবং ৩য় দল।

সুপার সিক্সে ভারত এবং পাকিস্তান একই গ্রুপে থাকলেও দেখা হচ্ছে না। ‘এ’ গ্রুপে চ্যাম্পিয়ন ছিল ভারত আর ‘ডি’ গ্রুপের চ্যাম্পিয়ন ছিল পাকিস্তান। সমপর্যায়ের দলের খেলা না থাকায় দেখা হচ্ছে না দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের। অন্যদিকে বাংলাদেশের দুই ম্যাচ নেপাল এবং পাকিস্তানের বিপক্ষে। ৩১ জানুয়ারি প্রতিপক্ষ নেপাল আর ৩ ফেব্রুয়ারিতে প্রতিপক্ষ পাকিস্তান।

সুপার সিক্স ফিক্সচার

৩০ জানুয়ারি ভারত বনাম নিউজিল্যান্ড

৩০ জানুয়ারি শ্রীলঙ্কা বনাম ওয়েস্ট ইন্ডিজ

৩০ জানুয়ারি পাকিস্তান বনাম আয়ারল্যান্ড

৩১ জানুয়ারি নেপাল বনাম বাংলাদেশ

৩১ জানুয়ারি অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড

৩১ জানুয়ারি জিম্বাবুয়ে বনাম দক্ষিণ আফ্রিকা

২ ফেব্রুয়ারি ভারত বনাম নেপাল

২ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া

২ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা

৩ ফেব্রুয়ারি পাকিস্তান বনাম বাংলাদেশ

৩ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড বনাম আয়ারল্যান্ড

৩ ফেব্রুয়ারি ইংল্যান্ড বনাম জিম্বাবুয়ে

বাংলাদেশের সুপার সিক্সের গ্রুপে পয়েন্টের ভিত্তিতে এগিয়ে আছে ভারত এবং পাকিস্তান। গ্রুপ পর্বের জয়-পরাজয়ের ভিত্তিতে ঠিক হয় ক্যারি পয়েন্ট। প্রথম পর্বে বাংলাদেশ জিতেছিল আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে। যুক্তরাষ্ট্র সুপার সিক্সে না উঠায় এই পয়েন্ট ক্যারি হচ্ছে না। অর্থাৎ সুপার সিক্সে ২ পয়েন্ট নিয়ে শুরু করবে মাহফুজুর রহমান রাব্বিরা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...