| ঢাকা, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩

হাইভোল্টেজ ম্যাচে আজ সাকিবকে পাবে রংপুর!

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ২৬ ১০:৩৭:৪৫
হাইভোল্টেজ ম্যাচে আজ সাকিবকে পাবে রংপুর!

চোখের সমস্যার কারণে বিপিএলে প্রথম দুই ম্যাচ খেলে সিঙ্গাপুরে যান সাকিব আল হাসান। চিকিৎসা শেষে গত বুধবার রাতে দেশে ফিরেছেন রংপুর রাইডার্সের অধিনায়ক। গতকাল রাতে তিনি দলে যোগ দেন।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যার ফ্লাইটে সিলেট আসেন সাকিব। জানা গেছে, আজ খুলনায় খেলবেন সাকিব। তবে তার আগে অনেক প্রশিক্ষণ নেন এই অলরাউন্ড অভিজ্ঞ খেলোয়াড়। আজ বেলা দেড়টায় মাঠে নামবেন রংপুর সাকিব।

এদিক একদিন আগেই বিবৃতি দিয়ে বিসিবি জানিয়েছিল — সাকিবের চোখে সিএসআর রোগের সংক্রমণ পাওয়া গেছে। যার জন্য দেশে ফেরার পর পর্যবেক্ষণে থাকবেন সাকিব।

বিসিবি বিবৃতিতে বলেছিল, 'সাকিব বাম চোখের সূক্ষ্ম সমস্যায় ভুগছেন। বাংলাদেশ ও বিদেশের চক্ষু বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করার পর ও একাধিক পরীক্ষা-নিরীক্ষার পর তার চোখে এক্সট্রাফোভাল সেন্ট্রাল সেরাস কোরিওরেটিনোপ্যাথি (সিএসআর) রোগের সংক্রমণ পাওয়া গেছে। আপাতত তার সমস্যা পর্যবেক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

‘সিএসআর এমন একটি অবস্থা, যা চোখের রেটিনাকে প্রভাবিত করে। এটি চোখের দৃষ্টিশক্তিতে ব্যাঘাত ঘটায়। সাকিবের ব্যাপারটি মেডিক্যাল দল গভীরভাবে পর্যবেক্ষণ করবে এবং কার্যকরভাবে এই ব্যাপারে ব্যবস্থা নেবে। এর মাধ্যমে সমস্যা সমাধানেও আশাবাদী চিকিৎকরা।’-যোগ করা হয়েছিল ওই বিবৃতিতে।

তবে সাকিবের চোখের অবস্থা এখন আগের তুলনায় ভালো হওয়ায় বিসিবি থেকে খেলার অনুমতি পাচ্ছেন তিনি। সব ঠিক থাকলে আজ দুপুরে আবারও মাঠে নামবেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

মেসির সামনে এবার ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ড

মেসির সামনে এবার ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ড

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসির ক্যারিয়ারে রেকর্ডের কমতি নেই। অসংখ্য কীর্তি গড়েছেন আর্জেন্টাইন এই মহাতারকা। তবে ...

আসিয়ান কাপের প্রাথমিক দলে নেই হামজা চৌধুরী

আসিয়ান কাপের প্রাথমিক দলে নেই হামজা চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রস্তুতি শুরু হচ্ছে আগামী ...