| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিপিএলে যোগ দিলেন বাবর-রিজওয়ান, মাঠ মাতাবেন এই দলের হয়ে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ২৩ ১০:৩৩:০৮
বিপিএলে যোগ দিলেন বাবর-রিজওয়ান, মাঠ মাতাবেন এই দলের হয়ে

শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। তারকাদের ভিড় বাড়ছে। বিগ ব্যাশ শেষ হওয়ার আগেই অস্ট্রেলিয়া থেকে এসেছিলেন অ্যালেক্স রস। দলে নতুন তারকাদের যোগ দেওয়ার খবর প্রতিনিয়তই আসছে। এবার, পাকিস্তান-নিউজিল্যান্ড সিরিজের শেষে বিপিএলে সবচেয়ে আলোচিত দুই নাম যোগ দিয়েছে। বিপিএলে মাতাতে আসেন পাকিস্তানের জনপ্রিয় দুই ব্যাটসম্যান বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান।

বাবর আজমের দলের সঙ্গে যুক্ত হওয়ার খবর জানা গিয়েছিল আগের দিনেই। নিউজিল্যান্ড সফর শেষ করে বিশ্রামের সুযোগ পাননি সাবেক পাকিস্তান কাপ্তান। তাসমান পাড় থেকে সরাসরি ঢাকার ফ্লাইট ধরেছেন এই পাকিস্তানি ব্যাটার। রাতেই রংপুর রাইডার্স শিবিরে যোগ দিয়েছেন। রংপুরের পরবর্তী ম্যাচ থেকেই একাদশে দেখা যেতে পারে বাবরকে, এমনটাই জানিয়েছিলেন সোহেল ইসলাম। রংপুরের হেডকোচ জানিয়েছিলেন, '(বাবরের) ম্যাচ খেলার সম্ভাবনা অনেক বেশি এবং ম্যাচ খেলবে সে।

আপনারা জানেন যে, বাবর আজম টি-টোয়েন্টিতে কতটা ভালো ব্যাটার। এটা তো বলা লাগে না। আমাদের পরিকল্পনা করাই ওইভাবে, সে আসবে এবং কোথায় খেলবে এগুলো আগে থেকেই ঠিক করা। এদিকে রাতেই মোহাম্মদ রিজওয়ানের দলে যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। নিজেদের ফেসবুক পেইজে টিম হোটেলে রিজওয়ানের ছবি প্রকাশ করেছে তারা। যদিও পাকিস্তানের এই ব্যাটার আজ ফরচুন বরিশালের বিপক্ষে আজ মাঠে নামবেন কিনা তা নিয়ে নিশ্চিত করা যায়নি কিছুই।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...