| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপে 'ডু অর ডাই' ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে টসে জিতেছে বাংলাদেশ, যেখাবে খেলা দেখবেন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ২২ ১৪:১৫:৩৮
বিশ্বকাপে 'ডু অর ডাই' ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে টসে জিতেছে বাংলাদেশ, যেখাবে খেলা দেখবেন

শক্তিশালী ভারতের বিপক্ষে ৮৪ রানের বড় ব্যবধানে হেরে যুব বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। টুর্নামেন্টে টিকে থাকতে বাকি দুই ম্যাচে জয়টা খুবই গুরুত্বপূর্ণ যুব টাইগারদের জন্য। এমন সমীকরণ নিয়ে আজ আয়ারল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন ইয়াং টাইগার অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। টিকে থাকার লড়াইয়ে একাদশে দুই পরিবর্তন রয়েছে বাংলাদেশের যুবাদের।

ওপেনিং ব্যাটার জিশান আলমের জায়গায় সুযোগ পেয়েছেন আদিল বিন সিদ্দিক। এ ছাড়া পেসার ইকবাল হোসেন ইমনকে বসিয়ে একাদশে নেওয়া হয়েছে রাফি উজ্জামান রাফিকে। দক্ষিণ আফ্রিকার উদ্দেশে বাংলাদেশ এয়ারপোর্ট ছেড়েছিল এশিয়ান চ্যাম্পিয়নের তকমা নিয়ে। ছিল ভারতকে হারানোর সুখস্মৃতি। কিন্তু বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে তা খুব একটা কাজে লাগেনি। মারুফ মৃধার দুর্দান্ত বোলিংয়ের পর ভারতের কাছে খুব একটা হুমকি হয়ে উঠতে পারেনি বাংলাদেশ। আর সেই হারের ক্ষত না শুকোতেই এবার বাংলাদেশের সামনে কার্যত ‘ডু অর ডাই’ ম্যাচ।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রকে হারিয়ে আসরে দারুণ শুরু পেয়েছে আইরিশরা। এই ম্যাচ কোনো কারণে আয়ারল্যান্ডের কাছে হেরে গেলে ফিরতি টিকিট কাটতে হতে পারে বাংলাদেশের জুনিয়রদের। যদিও প্রতিপক্ষ হিসেবে অপেক্ষাকৃত সহজ একটা ম্যাচই অপেক্ষা করছে এশিয়ান চ্যাম্পিয়নদের সামনে। তবে, এই ম্যাচেও হেলাফেলার সুযোগ নেই রাব্বি-মারুফদের। পরের রাউন্ডে যাওয়া এবং সুপার সিক্সে বোনাস পয়েন্ট যোগের জন্য, হারাতে হবে আইরিশদের।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ একাদশ আশিকুর রহমান শিবলি, আদিল বিন সিদ্দিক, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আরিফুল ইসলাম, আহরার আমিন, শিহাব জেমস, মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), শেখ পারভেজ জীবন, রাফি উজ্জামান রাফি, রোহানাতদৌলা বর্ষণ ও মারুফ মৃধা।

মোবাইলে যেভাবে খেলা দেখতে এখানেক্লিক করুন-

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...