| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

নিজের শখের বাড়ি না ভেঙে তাঁর আস্ত তুলে সরিয়ে নিলেন কৃষক

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ১৮ ১৪:৩৬:৩৮
নিজের শখের বাড়ি না ভেঙে তাঁর আস্ত তুলে সরিয়ে নিলেন কৃষক

বাড়িটা ভেঙে ফেলা উচিত ছিল। কিন্তু তিনি আর নতুন বাড়ি বানাতে চাননি। তারপর একজন কৃষক তার পুরো বাড়িটি ৫০০ ফুট সরান। খুব যত্ন করে বাড়িটি বানিয়েছেন। তিনিও দুই হাতে কাটিয়েছেন। তিনি কোথাও কোনো ভুল করেননি। বাড়িটি তৈরি করতে তার খরচ হয়েছে দেড় কোটি টাকা।

এমন শখ করে বানানো বাড়ি এসে পড়েছিল সরকারের কোপে। বাড়িটি যেখানে সেখান দিয়ে নতুন রাস্তা বার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাই পথে যে কটি বাড়ি পড়ছে সবই ভাঙতে হবে। সেজন্য ক্ষতিপূরণও দিয়ে দেবে সরকার।

কিন্তু পঞ্জাবের সঙ্গরুরের রোশানওয়ালা গ্রামের বাসিন্দা সুখবিন্দর সিং সুখি পেশায় কৃষক। তবে যথেষ্ট ধনী কৃষক। তিনি এই ক্ষতিপূরণ নিতে রাজি হননি। কিন্তু সরকারি নির্দেশ তো উপেক্ষা করা যায়নি।

তাঁর বাড়ি যেখানে তৈরি হয়েছে ঠিক সেখান দিয়েই চলে যাবে দিল্লি অমৃতসর কাটরা এক্সপ্রেসওয়ে। ফলে জায়গা তো ফাঁকা করে দিতেই হবে।

তাঁর স্বপ্নের বাড়িও ভাঙবে না আবার সরকারি নির্দেশও পালন করা হবে, ২ বজায় থাকে এমন একটা রাস্তা অবশেষে খুঁজে পেলেন সুখি। তিনি আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে নিজের আস্ত বাড়িটাই সরিয়ে নিয়ে যাচ্ছেন।

ইতিমধ্যেই বাড়ি সরানোর কাজ শুরু হয়েছে। সুখবিন্দর ৫০০ ফুট দূরে একটি জায়গায় তাঁর বাড়ি সরিয়ে নিয়ে যাচ্ছেন। এজন্য বাড়িটি ভিত থেকেই তুলে বিশেষ চাকাযুক্ত যন্ত্রের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। তা গড়াতেও শুরু করেছে।

খুব ধীর গতিতে ওই যন্ত্র নতুন জায়গায় বাড়িটিকে প্রতিস্থাপিত করে দেবে। এতে রাস্তা তৈরিতেও সমস্যা থাকবে না। আবার সুখির স্বপ্নের বাড়িও যেমনকার তেমন থেকে যাবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...