| ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

টানা সপ্তমবার এশিয়ার সেরা ফুটবলার নির্বাচিত হলেন সন

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ১৮ ১৩:৫০:২১
টানা সপ্তমবার এশিয়ার সেরা ফুটবলার নির্বাচিত হলেন সন

টটেনহ্যাম হটস্পারের দক্ষিণ কোরিয়ার স্ট্রাইকার সন হিউং-মিন টানা সপ্তম বার এবং সামগ্রিকভাবে নবমবারের মতো এশিয়ান ফুটবলার অফ দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন। টটেনহ্যাম অধিনায়ক গত বছরে ক্লাব ও দেশের হয়ে ২৭টি গোল করেছেন।

সন বর্তমানে এশিয়ান কাপ খেলতে জাতীয় দলের সঙ্গে আছেন। এশিয়ান কাপের প্রথম ম্যাচে সনের নেতৃত্বে বাহরাইনকে ৩-১ গোলে হারিয়েছে দক্ষিণ কোরিয়া। এশিয়ান পরশক্তিদের পরবর্তী প্রতিপক্ষ জর্ডান ও মালয়েশিয়া।

পর্তুগীজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোকে পিছনে ফেলে সন এবারও এশিয়ার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জয় করেছেন। গত এক বছরে সৌদি পেশাদার লিগে আল নাসরের হয়ে রোনালদো নিজেকে প্রমাণ করলেও সনের কাছে বর্ষসেরার দৌড়ে পেরে ওঠেননি।

সৌদি লিগে রোনালদো ছাড়াও আরো নাম লিখিয়েছেন সাদিও মানে, এন’গোলো কান্তে, সার্গেই মিলিনকোভিচ-সাভিচ, নেইমার. করিম বেনজেমাদের মতো বিশ্বমানের তারকারা। কিন্তু ইউরোপ ছেড়ে সৌদি লিগে এসে তাদের কেউই খুব একটা সুবিধা করতে পারছেন না।

টানা সাতবারের মতো এশিয়ার বর্ষসেরার পুরস্কার জয় করায় টনেনহ্যামের পক্ষ থেকে সনকে অভিনন্দন জানানো হয়েছে।

২২.৯ শতাংশ ভোট পেয়ে সন সেরার পুরস্কার ছিনিয়ে নিয়েছেন। টানা সপ্তমবারের আগে ২০১৪ ও ২০১৫ সালেও সন এশিয়ার সেরা হয়েছিলেন। ১৯.৫৪ শতাংশ ভোট পেয়ে সনের জাতীয় দলের সতীর্থ কিম মিন জায়ে দ্বিতীয় সেরা হয়েছেন। নাপোলির হয়ে দারুণ একটি বছর কাটানো কিম গত মৌসুমের শেষে ৪৩ মিলিয়ন পাউন্ডে পাঁচ বছরের চুক্তিতে বায়ার্ন মিউনিখে যোগ দিয়েছেন।

১৭.০৬ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থান লাভ করেছেন রোনালদো। আল নাসরের হয়ে এ পর্যন্ত সৌদি পেশাদার লিগে পর্তুগীজ সুপাস্টার রোনালদো ১৮ ম্যাচে ২০ গোল ও ৯টি অ্যাসিস্ট করেছেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...