| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপের মূল্যবান তথ্য ফিফাকে দান করলেন স্কালোনি

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ১৮ ১০:৪৭:১৭
বিশ্বকাপের মূল্যবান তথ্য ফিফাকে দান করলেন স্কালোনি

লিওনেল স্কালোনিকে অনেকটা সম্মান আর আবেগের বশেই ট্যাকটিকাল জিনিয়াস বলে সম্বোধন করে থাকে আর্জেন্টিনার সমর্থকরা। ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপে প্রতি ম্যাচেই নিজের কৌশল বদলেছিলেন এই কোচ। তাতে সফলও হয়েছিলেন তিনি। সব ম্যাচেই দুর্দান্ত ছিল আর্জেন্টিনা। বিশ্বকাপটাও ঘরে তুলেছে ৩৬ বছরের অপেক্ষা শেষে। পুরো আসরে আর্জেন্টিনার ট্যাকটিক্স বুঝতেই হিমশিম খেয়েছিল প্রতিপক্ষ।

তবে এবার নিজে থেকেই সেসব ট্যাকটিক্যাল নোট ফিফার কাছে দিলেন আর্জেন্টিনার কোচ স্কালোনি। ফিফার মিউজিয়ামে আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস এবং ফাইনালের ফ্রান্সের বিপক্ষে ম্যাচের ট্যাকটিকাল নোট দান করেছেন স্কালোনি। এরইমাঝে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে সেসব। আর্জেন্টাইন গণমাধ্যমের ভাষ্য, কোচ স্কালোনি এটিকে বিশ্বকাপের সেরা দুই ম্যাচের স্মৃতি হিসেবে উন্মুক্ত রাখতেই দান করেছেন।

মিউজিয়ামে আগত দর্শকরা ফুটবল বিশ্বকাপের সেরা দুই ম্যাচে আর্জেন্টিনার কৌশল দেখতে পাবে, এমন ধারণা থেকেই নিজের কৌশল প্রকাশ করেছেন তিনি। গত বিশ্বকাপে আর্জেন্টিনার এই দুই ম্যাচই গড়িয়েছিল টাইব্রেকারে। কোয়ার্টার ফাইনালে নির্ধারিত সময় নেদারল্যান্ডসের সঙ্গে ২-২ গোলে ড্র ছিল আর্জেন্টিনার ম্যাচ। আর ফাইনালে ফ্রান্সের সঙ্গে ৩-৩ গোলে ড্র ছিল ম্যাচ। তবে দুইবারই আর্জেন্টিনা রক্ষা পায় নিজেদের গোলরক্ষক এমি মার্টিনেজের বীরত্বে।

এদিকে, কোপা আমেরিকা পর্যন্ত আলবিসেলেস্তেদের কোচের পদে থাকার কথা নিশ্চিত করেছেন লিওনেল স্কালোনি। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানায়— আগামী মার্চে আর্জেন্টিনার চীন সফর নিয়ে পরিকল্পনা সাজাতেই সভাপতি তাপিয়ার সঙ্গে স্কালোনির বৈঠকটি হয়েছে। যেখানে কোচের ভবিষ্যৎ নিয়েও আলোচনা হয়। পরবর্তীতে ওই বৈঠকে তোলা দুজনের একটি ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে শেয়ার করেছেন তাপিয়া।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...