| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ভারতের সেরা ক্লাবে সুযোগ পেলেন সানজিদা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ১৫ ১৮:৫৩:০৭
ভারতের সেরা ক্লাবে সুযোগ পেলেন সানজিদা

বাংলাদেশ নারী ফুটবল দলের অন্যতম খেলোয়াড় সানজিদা আক্তারকে ডাক দিয়েছে ঐতিহ্যবাহী ভারতীয় ক্লাব ইস্টবেঙ্গল। সানজিদার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাফুফের মহিলা কমিটির সভাপতি মাহফুজা আক্তার।

কলকাতার শতবর্ষী ক্লাবটিতে খেলেছেন বাংলাদেশের প্রয়াত কিংবদন্তি মোনেম মুন্না, শেখ মোহাম্মদ আসলাম, গোলাম গাউস, রিজভী করিম রুমির মতো ফুটবলাররা। এবার সেই ক্লাবের জার্সি গায়ে জড়াতে যাচ্ছেন জাতীয় দলের এই উইঙ্গার।

সোমবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় একটি সংবাদ মাধ্যমকে মাহফুজা আক্তার বলেন, ‘ভারতীয় নারী ফুটবল লিগে খেলার জন্য আমাদের দুজন মেয়ের কাছে প্রস্তাব আসে। এরই মধ্যে সাবিনা নারী লিগের ক্লাব কিকস্টার্ট এফসিতে খেলতে ভারতে পৌঁছে গেছে। সানজিদাকে প্রস্তাব দিয়েছে ইস্ট বেঙ্গল ক্লাব। আমরা তাকে খেলার ছাড়পত্র দিয়েছি।’

ইতোমাধ্যে ভারতীয ভিসার জন্য আবেদনও করেছেন সানজিদা। ‘আশা করি ভিসা পেলে দ্রুতই সানজিদা ভারতে চলে যাবে।’ যুক্ত করেন মাহফুজা।

চলমান ভারতীয় নারী ফুটবল লিগের পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে আছে ইস্ট বেঙ্গল। এখন পর্যন্ত কলকাতার দলটি চার ম্যাচে এক জয়, তিন পয়েন্ট অর্জন করেছে। বাকি তিন ম্যাচের তিনটিতেই হেরেছে ইস্ট বেঙ্গল।

আগামী ১৮ জানুয়ারি ইস্ট বেঙ্গল নিজেদের পঞ্চম ম্যাচ খেলবে উড়িষ্যা এফসির বিপক্ষে। এই ম্যাচের আগেই ভারতে যাওয়ার চেষ্টা চলছে সানজিদার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...