| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

মাঠে গড়ানোর আগেই আবারও নতুন যে বিতর্কের জন্ম দিলো বিপিএল ফ্র্যাঞ্চাইজ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ১৩ ১০:৪১:১৪

মাঠে গড়ানোর আগেই আবারও নতুন যে বিতর্কের জন্ম  দিলো বিপিএল ফ্র্যাঞ্চাইজ

শুরুর দিকে থেকেই খেলোয়াড়দের পাওনা টাকা পরিশোধ নিয়ে বিতর্কিত ছিল বিপিএল। বিভিন্ন সময় ফ্র্যাঞ্চাইজদের ওপর এই নিয়ে অভিযোগ করেছিলেন ক্রিকেটাররা। অনেক ফ্র্যাঞ্জইজি বিপিএল থেকে হারিয়েও গিয়েছে এই অপরাধের জেরে। দশম আসর শুরুর ঠিক এক সপ্তাহ আগে, আবারও দেখা দিলো সেই পুরাতন বিতর্ক। অভিযোগ তুলেছেন ক্রিকেটার অভিষেক মিত্র।

পাওনা টাকা না পেয়ে সামাজিকমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশের এই ওপেনিং ব্যাটার। আর অভিযুক্ত দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। গেল বছর এখানেই বিপিএল পর্ব শেষ করেছিলেন অভিষেক। তবে, নতুন আসর মাঠে গড়ানোর আগে ঠিকই দলের বিপক্ষে অভিযোগ সামনে এনেছেন তিনি। শুক্রবার (১২ জানুয়ারি) রাতে সামাজিকমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন অভিষেক মিত্র। সেখানে তিনি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে পাওনা টাকা না দেওয়ার অভিযোগ করে লেখেন, ‘আমার গত বছরের বিপিএলের বকেয়া পরিশোধ করেনি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আমরা আমাদের ভবিষ্যৎ এবং অর্থের জন্য খেলি। কিন্তু তাদের মতো দল খেলোয়াড়দের টাকা দেয় না এবং দিনের পর দিন সেটি নিয়ে সময় পার করে।

অন্য ক্রিকেটারদের পক্ষ নিয়ে অভিষেক আরও লেখেন, ‘বেশিরভাগ খেলোয়াড়ই এই বিষয়ে কোনো কথা বলে না। আমি দলটির বর্তমান অপারেশন ম্যানেজারের কাছে এই বিষয়ে জানতে চেয়েছি। তিনি বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন এবং আবারও একটি নতুন তারিখ দেন। বিষয়টি বাংলাদেশ ক্রিকেটের জন্য সত্যিই দুঃখজনক এবং খারাপ।

যদিও এখন পর্যন্ত গুরুতর এই অভিযোগ নিয়ে কোনো মন্তব্য করেনি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। চলতি মাসের ১৯ তারিখ থেকে বিপিএলের ১০ম আসর মাঠে গড়াচ্ছে। ১ মার্চ পর্যন্ত চলবে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় এই আসর। সাত দলের এই টুর্নামেন্টে মোট ম্যাচ সংখ্যা ৪৬টি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...