| ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন শিক্ষাক্রমে অনেক পরিবর্তন আসবে, শিক্ষামন্ত্রী

শিক্ষা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ১২ ২০:৩৮:১৭
নতুন শিক্ষাক্রমে অনেক পরিবর্তন আসবে, শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, নতুন পাঠ্যক্রম এবং এর মূল্যায়ন পদ্ধতি, যা বর্তমানে তীব্র আলোচনার মধ্যে রয়েছে, প্রয়োজনে পরিবর্তন হতে পারে। নতুন পাঠ্যক্রম ১০০% স্থায়ী নয়। আমরা আগেই বলেছি, আমরা আমাদের পথে আসা সংশোধনগুলি ঠিক করব।

শুক্রবার (১২ জানুয়ারি) বিকেলে রাজধানীর বনানীতে মন্ত্রীর নিজ বাসায় এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব) নেতাদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, নতুন শিক্ষাক্রমে অনেক চ্যালেঞ্জ রয়েছে। সেক্ষেত্রে নতুন শিক্ষাক্রমে বেশকিছু সংযোজন আসছে, এগুলো আমরা দেখছি। এখানে মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন করার পাশাপাশি আরও বেশকিছু পরিবর্তন করতে হবে।

তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে নজর দিতে চান মহিবুল হাসান চৌধুরী। এ প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নতুন সরকারের নতুন দায়িত্ব দিয়েছেন। আগের অভিজ্ঞতার আলোকে আমরা সব অংশীজনের সঙ্গে আলোচনা করে কাজ করবো। আমরা কর্মসংস্থানের বিষয়ে সবচেয়ে বেশি জোর দিচ্ছি। স্মার্ট বাংলাদেশে, স্মার্ট জেনারেশনের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে।

শিক্ষামন্ত্রী বলেন, কর্মসংস্থানের বিষয়টি মাথায় নিয়ে আমরা গোটা শিক্ষাব্যবস্থা নিয়ে কাজ করতে চাই। এতে করে আমাদের শিক্ষার্থীরা কর্মসংস্থানের বিষয়টি মাথায় রেখে নিজেদের শিক্ষার বিষয়ে পরিকল্পনা সাজাতে পারবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে নতুন বিনিয়োগকারী। দলটির অন্যতম মালিক ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম আরব আমিরাত; জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম আরব আমিরাত; জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বে সংযুক্ত আরব আমিরাতের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। ...

আজ রাতে ব্রাজিল-আয়ারল্যান্ড লড়াই, যেভাবে দেখবেন লাইভ

আজ রাতে ব্রাজিল-আয়ারল্যান্ড লড়াই, যেভাবে দেখবেন লাইভ

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে আজ মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও আয়ারল্যান্ড। বয়সভিত্তিক ফুটবলের এই ...