| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির মুখোমুখি হচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ০৯ ১৬:১৯:১০
চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির মুখোমুখি হচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা

আর্জেন্টিনা ২০২১ সাল থেকে রূপকথার গল্প লিখতে শুরু করেছে৷ কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে পরাজিত করার পর আলবিসেলেস্তে ২৮ বছরের মধ্যে প্রথম আন্তর্জাতিক শিরোপা জিতেছে৷ তারপর ২০২২ সালের ডিসেম্বরে, বিশ্বকাপ জিতে ৩৬ বছর ধরে সোনার ট্রফি না পাওয়ার জন্য তারা আফসোস করেছিল।

তবে কোপা আমেরিকা ও বিশ্বকাপ শিরোপার মাঝে আরও একটি ট্রফি ঘরে তুলেছিল মেসি-ডি মারিয়ারা। কোপা ও বিশ্বকাপ জয় নিয়ে যেমন আলোচনা হয় সেটিকে নিয়ে তেমন আলোচনা হয় না। অনেকে তো আবার এই শিরোপাকে মেজর ট্রফি বলতেও চান না।

বিশ্বকাপের আগে ২০২২ সালের জুনে ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া ম্যাচে ইতালিকে ৩-০ গোলে হারিয়ে ফিনালিসিমা ট্রফি জয় করে আর্জেন্টিনা। যার ফলে বিশ্বকাপের আগে নিজের ক্যারিয়ারের দ্বিতীয় আন্তর্জাতিক শিরোপা পান লিওনেল মেসি।

সেই ফিনালিসিমা জয়ের পর আবারও মুখোমুখি হতে যাচ্ছে এ দু’দল। তবে এবার কোনো প্রতিযোগিতামূলক লড়াইয়ে নয়। আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে একে অপরের মুখোমুখি হবে দল দুটি। ফিনালিসিমা জয়ের ২০ মাস পর চলতি বছরের মার্চে মুখোমুখি হবে তারা।

আর্জেন্টিনা ও স্পেনের সাংবাদিক মার্কোস দুরানের বরাত দিয়ে আর্জেন্টাইন গণমাধ্যম মুন্দো আলবিসেলেস্তে জানিয়েছে, চলতি বছরের মার্চে মাঠে নামবে এ দু’দল। তবে ম্যাচটি তাদের নিজেদের মাঠ কিংবা মহাদেশে অনুষ্ঠিত হবে না। ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে।

কোপার আগে দুই বিশ্বচ্যাম্পিয়নদের ম্যাচটি হবে আমেরিকার মাঠে বড় কোনো ম্যাচ। সেই সঙ্গে ম্যাচটি হবে নিজেদের কোপা আমেরিকার ড্রেস রিহার্সেলও।

কোপার আগে আর্জেন্টিনা চেয়েছিল ভালো প্রস্তুতি নিতে। সে হিসেবে ফিফা উইন্ডো পেয়েছে আলবিসেলেস্তেরা। এসময়ই বড় দলগুলোর সঙ্গে প্রস্তুতি নিয়ে কোপার শিরোপা ধরে রাখার মিশনে নামতে চেয়েছিলেন স্কালোনি। তার আশা পূরণ করা হয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) পক্ষ থেকে।

একই মাসে ইংল্যান্ডের উইম্বলিতে ব্রাজিল মুখোমুখি হবে ইংল্যান্ডের। তাই এ সময়টাতে নিজেদের কোনোভাবেই পিছিয়ে রাখতে চায়নি বিশ্বচ্যাম্পিয়নরা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...