| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

বড় আঘাত পেয়ে ব্যান্ডেজ নিয়ে মিরপুর ছাড়লেন তামিম

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ০৯ ১৪:৪৮:১৩

বড় আঘাত পেয়ে ব্যান্ডেজ নিয়ে মিরপুর ছাড়লেন তামিম

বিপিএলকে সামনে রেখে গতকাল সোমবার থেকে অনুশীলন শুরু করেছেন তামিম ইকবাল। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে নিয়মিত আসেন এই টাইগার অধিনায়ক। আজ মঙ্গলবার তিনিও প্রশিক্ষণ নিতে মিরপুর ক্যাম্পে আসেন। তবে ইনজুরির কারণে জাতীয় দলের বাইরে থাকা তামিম আবারো ইনজুরিতে ভুগছেন। প্রথমে সিরিয়াস কিছু মনে না করলেও শেষ পর্যন্ত ব্যান্ডেজ করে মিরপুর ত্যাগ করেন তামিম।

ইনডোরে ব্যাটিং অনুশীলন করতে গিয়ে বোলার তাসকিন আহমেদের বলে আঙুলে চোট পেয়েছেন তামিম। ব্যথা পাওয়ার পর তিনি প্রস্তুতি নিচ্ছিলেন আবার ব্যাটিংয়েরও। কিন্তু শেষ পর্যন্ত অনুশীলন না করেই চলে আসেন ইনডোরের ভেতরে। সেখানে তাকে বেশ কিছুক্ষণ শুশ্রূষা করেন ফিজিও বায়েজীদুল ইসলাম। পরে হাতে ব্যান্ডেজ নিয়ে মিরপুর ছাড়েন তামিম ইকবাল।

তামিম ইকবাল বেশ অনেকটা দিন থেকেই মাঠের বাইরে আছেন। কোমরের পুরাতন চোটের কারণে মিস করেছেন বিশ্বকাপ। শেষবার তাকে দেখা গিয়েছে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে।

এর আগে গত জুলাই মাসে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচের পর দিয়েছিলেন অবসরের ঘোষণা। এবারের বিপিএল দিয়ে তার মাঠে ফেরার কথা রয়েছে।সেই লক্ষ্যেই মিরপুরে ঘাম ঝরাচ্ছেন তামিম। তবে আজ আবারও নতুন চোটে অনুশীলন ছেড়ে উঠে যেতে হলো তাকে। পরবর্তীতে তাকে আবার কবে নেটে দেখা যাবে, সেটা জানা যাবে পরীক্ষা-নিরীক্ষার পর।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...