| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

প্রথম প্রতিপক্ষ শ্রীলঙ্কা, দেখুন বাংলাদেশের বিশ্বকাপ সূচি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ০৫ ২২:২২:০৫

প্রথম প্রতিপক্ষ শ্রীলঙ্কা, দেখুন বাংলাদেশের বিশ্বকাপ সূচি

চলতি বছরের ১ জুন থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। তবে আগামী ৭ জুন থেকে শুরু হবে বাংলাদেশ দলের বিশ্বকাপ মিশন। আজ (শুক্রবার) বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে আইসিসি। যেখানে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন, ভেন্যু যুক্তরাষ্ট্রের ডালাস।

এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে ১০ জুন বাংলাদেশ লড়বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। নিজেদের তৃতীয় ম্যাচে ১৩ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে টাইগাররা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৬ জুন নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ করবে বাংলাদেশ।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। ২৯ দিন ব্যাপী এই বিশ্বকাপের ফাইনাল হবে ২৯ জুন, ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজে। মোট ৯টি ভেন্যুতে বিশ্বকাপের ৫৫টি ম্যাচ হবে। ভেন্যু হিসেবে রয়েছে বার্বাডোজের কেনিংটন ওভাল, ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমি, ত্রিনিদাদের প্রোভিডেন্স স্টেডিয়াম, গায়ানার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম, অ্যান্টিগার ড্যারেন স্যামি ক্রিকেট গ্রাউন্ড ও সেন্ট লুসিয়ার অ্যারন্স ভ্যালি স্টেডিয়াম।

আবারও গ্রুপ পর্বেই মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। গ্রুপ ‘এ’-তে তারা আছে আয়ারল্যান্ড, স্বাগতিক যুক্তরাষ্ট্র ও কানাডার সঙ্গে। ‘বি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড ও ওমান খেলবে। আর ‘সি’ গ্রুপে আছে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, উগান্ডা ও পাপুয়া নিউগিনি। গ্রুপ অব ডেথখ্যাত ‘ডি’-তে পড়েছে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...