| ঢাকা, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩

মাঠের অভাবে ভোগান্তিতে বিসিবি, নিতে হবে মাঠ ভাড়া

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ০৪ ১১:০৪:৫০
মাঠের অভাবে ভোগান্তিতে বিসিবি, নিতে হবে মাঠ ভাড়া

ক্রীড়া জগতে ব্যস্ত সময়সূচীতে প্রবেশ করছে বাংলাদেশ। চলতি বছরের প্রথম ৬ মাসে প্রচুর সংখ্যক বাংলাদেশ ক্রিকেট ম্যাচ হওয়ার কথা রয়েছে। অনূর্ধ্ব ১৯, মহিলা ক্রিকেট দল, পুরুষ দলের খেলা বিপিএলের ঝাক্কির সাথে যুক্ত হয়েছে। সংক্ষেপে, বিসিবির জন্য একটি ব্যস্ত কর্মসূচি অপেক্ষা করছে।

আর এত ব্যস্ত সূচির কারণে প্রয়োজন একাধিক মাঠ। যা বিসিবির কাছে নেই। বাধ্য হয়েই এবার ক্রিকেট বোর্ডকে দ্বারস্থ হতে হবে মাঠ ভাড়া নেওয়ার। গতকাল বুধবার মিরপুরে গ্রাউন্ডস কমিটির প্রধান মাহবুবুল আনাম জানালেন এমন পরিকল্পনার কথা।

ব্যক্তি মালিকানার বেশকিছু ভেন্যু চিহ্নিত করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আগামী জুন পর্যন্ত আমাদের যত খেলা আছে, সব কটিকে যতটুকু সম্ভব ভালো উইকেটে আয়োজনের জন্য আমরা একটা সূচি করেছি। আমরা বেশ কিছু ভেন্যু চিহ্নিত করেছি, যেগুলো ব্যক্তিগত মালিকানার। বিসিবির তরফ থেকে সে ভেন্যুগুলো ভাড়া নিতে হবে। আমাদের যে পরিমাণ খেলা আছে, বিসিবির কাছে সে পরিমাণ মাঠ নেই।’

গেল বছরের শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে ডিমেরিট পয়েন্ট পেয়েছিল মিরপুরের মাঠ। বিষয়টিকে বেশ হতাশার বলেই মনে করেন মাহবুব, ‘আমি আগেও বলেছি, এই ডিমেরিট পয়েন্ট খুবই হতাশাজনক। আবহাওয়া আমাদের ভালো উইকেট করতে দেয়নি। খেলা শুরু হওয়ার ১০ দিন আগেও বৃষ্টি ছিল, ২ দিন আগে থেকেও বৃষ্টি ছিল। খেলা চলাকালেও আমরা কোনো সূর্যের আলো পাইনি। যে কারণে উইকেট প্রস্তুতি বিঘ্নিত হয়েছে। আমাদের এই পরিস্থিতি বিবেচনা করা হয়নি।’

তবে মাহবুব আশাবাদী আইসিসি মিরপুরের ডিমেরিট পয়েন্ট তুলে নেবে, ‘আগেও এমন হয়েছে যে ডিমেরিট পয়েন্ট দেওয়ার পর যখন প্রমাণিত হয়েছে যে অন্যান্য পরিস্থিতির কারণে উইকেট প্রস্তুতি বিঘ্নিত হয়েছে, তখন ডিমেরিট পয়েন্ট তুলে নেওয়া হয়েছে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

যেভাবে না ফেরার দেশে পাড়ি জমালেন শাপুর জাদরান

যেভাবে না ফেরার দেশে পাড়ি জমালেন শাপুর জাদরান

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তান ক্রিকেটের অন্যতম পথিকৃৎ ও সাবেক তারকা পেসার শাপুর জাদরান আর নেই। দীর্ঘদিন ...

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে চলমান ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করছে জিম্বাবুয়ে। ১৫.৬ ওভার শেষে ...

ফুটবল

সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ...

স্পেন বনাম বেলজিয়াম; পরিসংখ্যান ও সাম্প্রতিক ফর্মে কার পাল্লা ভারী

স্পেন বনাম বেলজিয়াম; পরিসংখ্যান ও সাম্প্রতিক ফর্মে কার পাল্লা ভারী

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আজ এক মহাকর্ষীয় লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে ...